রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
কেরানীগঞ্জে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় প্রধানমন্ত্রীর শোক সরকারি জলমহাল ইজারায় প্রকৃত জেলেদের স্বার্থ সংরক্ষণ করা হবে : ভূমিমন্ত্রী ত্রিশাল থানা পুলিশ ২শিশুকে নির্যাতন ও হত্যাচেষ্টা ঘটনায় প্রধান আসামী কে গ্রেফতার ব্যাংকের নতুন সময় ১০টা থেকে ৩টা ময়মনসিংহে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী বিভাগীয় তথ্য কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন বোয়িং বিমান কেনায় অগ্রগতি, এয়ারবাস লিজ নেওয়ার পরিকল্পনা গুরুত্বপূর্ণ অধ্যাদেশ বাতিল করে স্বৈরতান্ত্রিক ব্যবস্থা চায় সরকার ঢাবি উইমেন এন্ড জেন্ডার স্টাডিজ বিভাগের রজত জয়ন্তী উদযাপন পকেটমারের সন্দেহে জনসম্মুখে বৃদ্ধাকে ন্যাড়া করে ভিডিও ছড়ানো অভিযোগ তালায় সেচপাম্প সহ চোর আটক, জরিমানা আদায়!

পবিত্র আশুরা কবে, জানা যাবে আগামীকাল

  • আপডেট টাইম : বুধবার, ১৯ আগস্ট, ২০২০
  • ২৬৫ বার পঠিত

জ্যেষ্ঠ প্রতিবেদক: ১৪৪২ হিজরি সনের পবিত্র আশুরা কবে তা আগামীকাল বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যায় জানা যাবে। পবিত্র মহররম মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনাসহ আশুরার তারিখ নির্ধারণে আগামীকাল বৃহস্পতিবার বৈঠকে বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি।

আগামীকাল সন্ধ‌্যা সোয়া ৭টায় (বাদ মাগরিব) ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে চাঁদ দেখা কমিটির বৈঠক হবে। এতে সভাপতিত্ব করবেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. নূরুল ইসলাম।

বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র মহররম মাসের চাঁদ দেখা গেলে তা নিম্নোক্ত টেলিফোন ও ফ্যাক্স নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানোর জন্য অনুরোধ করেছে ইসলামিক ফাউন্ডেশন।

টেলিফোন নম্বর: ৯৫৫৯৪৯৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭ ও ৯৫৫৮৩৩৭। ফ্যাক্স নম্বর: ৯৫৬৩৩৯৭ ও ৯৫৫৫৯৫১।

ইসলামি বর্ষপঞ্জি তথা হিজরি সালে যে চারটি মাস মুসলমানদের দৃষ্টিতে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তার মধ্যে মহররম অন্যতম। ১০ মহররমকে বিশেষ মর্যাদার দৃষ্টিতে দেখে সেদিন নানা কর্মসূচি পালন করে মুসলিম উম্মাহ। নফল রোজাসহ নানা এবাদত-বন্দেগি করেন মুসলমানরা।

আশুরা বা ১০ মহররম দিনটি মুসলমানদের কাছে নানা কারণে তাৎপর্যপূর্ণ। বিশেষ করে, মুসলিম উম্মাহ ১০ মহররম শোকের দিন হিসেবে পালন করে। ৬৮০ সালে এই দিনে বর্তমান ইরাকের কারবালা নামক স্থানে মহানবী হজরত মোহাম্মদের (সা.) দৌহিত্র ইমাম হোসাইন (রাদি.) ও তার পরিবারের সদস‌্যদের নৃশংসভাবে হত্যা করে ইয়াজিদ বাহিনী।

এছাড়া, প্রিয় নবী (সা.) নিজেই ১০ মহররম পালন করতেন। এর পেছনে নানা ধর্মীয় বিশ্বাস রয়েছে। ১০ মহররম পৃথিবী সৃষ্টি হয়েছে। বিভিন্ন নবীর আমলে এই দিনে অনেক ঘটনা ঘটেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com