বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
বদলে যাচ্ছে র‍্যাবের নাম, আদেশ শিগগিরই চালকদের বদঅভ্যাসের কারণেই দেশে শব্দদূষণ বাড়ছে: রিজওয়ানা হাসান মানবতাবিরোধী অপরাধ : মেনন-কামরুলের বিরুদ্ধে অভিযোগ দাখিল আইন-শৃঙ্খলা বাহিনীর কেউ রাজনৈতিক এজেন্ডায় জড়িত হলে কঠোর ব্যবস্থা:স্বরাষ্ট্র উপদেষ্টা ভোটের রাজনীতিতে বিষোদগার নয়, প্রয়োজন আগামীর ভিশন শবে বরাতে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনার আহ্বান প্রধান উপদেষ্টার সব অন্যায়-অবিচার দূর করার জন্য আমরা হ্যাঁ ভোট দেব: আসিফ নজরুল হ্যাঁ ভোটকে জিতিয়ে ফ্যাসিষ্ট হয়ে ওঠার পথ বন্ধ করা হবে : সাদিক কায়েম কালীগঞ্জ উপজেলা ও পৌর জাসাসের ধানের শীষের পক্ষে বাহাদুরশাদী,জামালপুর, মোক্তারপুর ইউনিয়নে নির্বাচনী প্রচারনা আগৈলঝাড়ার পয়সারহাট পূবালী ব্যাংক পিএলসি ২৭৬ তম উপশাখা উদ্ধোধন

কুষ্টিয়ায় শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২০
  • ২৯৪ বার পঠিত

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ায় দশ বছরের শিশুকে ধর্ষণের মামলায় তার প্রতিবেশী যুবকের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দেওয়া হয়েছে। ধর্ষকের নাম ছানার মাঝি (৩৮)।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে জেলা নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান এই রায় ঘোষণা করেন। এ সময় দণ্ডপ্রাপ্ত আসামি আদালতে উপস্থিত ছিলেন।

দণ্ডপ্রাপ্ত ছানার মাঝি খোকসা উপজেলার আমবাড়িয়া পূর্বপাড়া গ্রামের বাসিন্দা মৃত আবেদ আলীর ছেলে।

আদালত সূত্রে জানা যায়, ২০১৯ সালের ২০ জুন সন্ধ্যায় এজাহারের উল্লিখিত কন্যা শিশুটি (১০) বাড়ির পাশের মাঠে ছাগল আনতে যায়। এ সময় পূর্ব থেকে ওঁৎপেতে থাকা আসামি ছানার মাঝি শিশুটিকে মুখ চেপে ধরে পাশের কলাবাগানে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এ সময় শিশুটি চিৎকারে আশপাশের লোক জড়ো হলে আসামি তাকে মাঠের মধ্যে ফেলে রেখে পালিয়ে যায়।

এ ঘটনায় শিশুটির বাবা পরদিন খোকসা থানায় আসামি ছানার মাঝির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলাটি তদন্ত শেষে ২০১৯ সালের ৩১ জুলাই আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।

কুষ্টিয়া নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট আব্দুল হালিম জানান, খোকসা থানার শিশু ধর্ষণ মামলার একমাত্র আসামি ছানার মাঝির বিরুদ্ধে অভিযোগ গঠন ও দীর্ঘ সাক্ষ্য শুনানি শেষে আসামির বিরুদ্ধে আনীত নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর দণ্ডবিধি ৯(১) ধারায় অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com