রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ইরান যুদ্ধ শেষে চুক্তিতে রাজি হতে প্রস্তুত নন ট্রাম্প খুলনায় অস্ত্র, গোলাবারুদসহ সন্ত্রাসী খবির মোল্লা গ্রুপের ৭ সদস্য আটক শ্যামপুরে ডিএসসিসির মাসব্যাপী পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান শুরু পবিত্র রমজানে অধিকাংশ খাদ্যপণ্যের দাম স্থিতিশীল রয়েছে বিএনপি নেতৃত্বাধীন সরকারের মন্ত্রীদের নিয়ে অপতথ্য প্রচার শনাক্ত : বাংলাফ্যাক্ট কারিগরি-মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক ও শিক্ষার্থীদের আর্থিক অনুদানের আবেদন আহ্বান ইউএনজিএ সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতায় রাশিয়ার সমর্থন চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নোয়াখালীতে ২০০জন হাফেজকে সংবর্ধনা দেন ইসলামী ছাত্রশিবির গোদাগাড়ীতে পরকীয়া প্রেমের টানে চুরি সোনা ও নগদ টাকাসহ পুত্রবধূ ও তার প্রেমিক গ্রেফতার রাজশাহীতে ঈদের কেনাকাটায় ব্র্যান্ডের শোরুমে ছুটছেন বিত্তবানরা

দেশে করোনায় আরও ৩৭ জনের মৃত্যু, শনাক্ত ১৬৬৬

  • আপডেট টাইম : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২০
  • ২৬৫ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: দেশে করোনায় আরও ৩৭ জনের মৃত্যু হয়েছে।এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ৫০৪৪ জন।

এছাড়া, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ৬৬৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশে করোনা শনাক্ত হলো মোট ৩ লাখ ৫২ হাজার ২৮৭ জনের।

বুধবার (২৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ১৬৩ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২ লাখ ৬২ হাজার ৯৫৩ জন। মারা যাওয়া ৩৭ জনের মধ্যে ২৪ জন পুরুষ ও ১৩ জন নারী। মৃতদের মধ্যে ৩৫ জন হাসপাতালে এবং ২ জন বাড়িতে মারা গেছেন।

বিভিন্ন বিভাগে যারা মারা গেছেন, তাদের মধ্যে ঢাকায় ২৩ জন, চট্টগ্রামে ৫, রাজশাহীতে ২ জন, খুলনায় ৫ জন, বরিশালে ১ ও সিলেটে ১ জন রয়েছেন।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, নিহতদের মধ‌্যে ০ থেকে ১০ বছরের মধ্যে ১ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ২ জন, ৪১ থেকে ৫০ বয়সের মধ্যে ৩ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১২ জন, ৬০ বছরের ওপরে ১৯ জন রয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com