সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
মিরপুরে আমিনুল হকের ব্যতিক্রমী উদ্যোগ: পাঁচ ওয়াক্ত নামাজ পড়ায় মিললো সাইকেল ইরান যুদ্ধ শেষে চুক্তিতে রাজি হতে প্রস্তুত নন ট্রাম্প খুলনায় অস্ত্র, গোলাবারুদসহ সন্ত্রাসী খবির মোল্লা গ্রুপের ৭ সদস্য আটক শ্যামপুরে ডিএসসিসির মাসব্যাপী পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান শুরু পবিত্র রমজানে অধিকাংশ খাদ্যপণ্যের দাম স্থিতিশীল রয়েছে বিএনপি নেতৃত্বাধীন সরকারের মন্ত্রীদের নিয়ে অপতথ্য প্রচার শনাক্ত : বাংলাফ্যাক্ট কারিগরি-মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক ও শিক্ষার্থীদের আর্থিক অনুদানের আবেদন আহ্বান ইউএনজিএ সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতায় রাশিয়ার সমর্থন চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নোয়াখালীতে ২০০জন হাফেজকে সংবর্ধনা দেন ইসলামী ছাত্রশিবির গোদাগাড়ীতে পরকীয়া প্রেমের টানে চুরি সোনা ও নগদ টাকাসহ পুত্রবধূ ও তার প্রেমিক গ্রেফতার

ভরিতে ২৪৪৯ টাকা কমেছে স্বর্ণের দাম

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২০
  • ২৭৬ বার পঠিত

জ্যেষ্ঠ প্রতিবেদক: এক সপ্তাহের মাথায় স্বর্ণের দাম ভরি প্রতি দুই হাজার ৪৪৯ টাকা ক‌মি‌য়ে নতুন মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

সর্বশেষ গত ১৮ সে‌প্টেম্বর প্র‌তি ভ‌রি‌তে দুই হাজার ৪৪৯ টাকা বা‌ড়ি‌য়ে ছিল তারা।

নতুন ঘোষণা অনুযায়ী দে‌শের বাজা‌রে ভা‌লো মা‌নের স্ব‌র্ণের ভ‌রির দাম ক‌মে ৭৪ হাজার আট টাকায় দা‌ঁড়ি‌য়ে‌ছে।

বৃহস্প‌তিবার (২৪ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে বাজুস। আজই তা কার্যকর হচ্ছে।

বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আন্তর্জাতিক বাজারে স্বর্ণের মূল্য কিছুটা হ্রাস পাওয়ায়, ক্রেতা সাধারণের কথা চিন্তা করে বাজুস এ সিদ্ধান্ত নিয়েছে। আজ থেকে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম দুই হাজার ৪৪৯ টাকা ক‌মি‌য়ে নির্ধারণ করা হয়েছে ৭৪ হাজার ৮ টাকা। ২১ ক্যারেটের স্বর্ণ ৭০ হাজার ৮৫৯ টাকা, ১৮ ক্যারেটের স্বর্ণ ৬২ হাজার ১১১ টাকায় ও সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ বিক্রি ৫১ হাজার ৭৮৮ টাকা নির্ধারণ করা হ‌য়ে‌ছে।

ত‌বে রুপার দাম পূ‌র্বের নির্ধা‌রিত ৯৩৩ টাকাই বহাল রয়েছে। ক্যাটাগরি অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি ভরি রূপার মূল্য নির্ধারণ করা হয়েছে ১৫১৬ টাকা। ২১ ক্যারেটের রূপার দাম ১৪৩৫ টাকা, ১৮ ক্যারেটের ১২২৫ টাকা এবং সনাতন পদ্ধতির রূপার দাম ৯৩৩ টাকা নির্ধারণ করা হ‌য়েছে।

এর আগে গত ১৮ সে‌প্টেম্বর প্র‌তি ভ‌রি‌তে দুই হাজার ৪৪৯ টাকা বা‌ড়ি‌য়ে ছিল বাজুস। বুধবার পর্যন্ত ২২ ক্যারেটের প্রতি ভরি ৭৬ হাজার ৪৫৮ টাকা। ২১ ক্যারেটের স্বর্ণ ৭৩ হাজার ৩০৮ টাকা,

১৮ ক্যারেটের স্বর্ণ ৬৪ হাজার ৫৬০ টাকায় ও সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ বিক্রি ৫৪ হাজার ২৩৮ টাকা বি‌ক্রি হ‌য়ে‌ছে।

‌এর আগে গত ১৩ ও ২১ আগষ্ট স্বর্ণের দাম কমিয়েছিল বাজুস। চার দফায় বৃদ্ধি পেয়ে গত ৫ আগস্ট ভরিপ্রতি ২২ ক্যারেট স্বর্ণের দাম রেকর্ড ৭৭ হাজার টাকা হয়েছিল। যা বাংলাদেশের ইতিহাসে স্বর্ণের সর্বোচ্চ দাম ছিল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com