শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
সুন্দরবনের গোয়ালখালী বনবিবির খাল সংলগ্ন এলাকা থেকে বিদেশি মদ জব্দ খুলনায় পবিত্র জুমাতুল বিদায়ে বিশেষ মোনাজাত দেশ ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় জুমাতুল বিদা পালিত জয়পুরহাটে দুই হাজার অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ নওগাঁয় দেড় হাজার মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ রংপুরে ডিবি’র অভিযানে ৯শ’ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার সংস্কারের চাপ নিয়ে বসছে ডব্লিউটিও সম্মেলন কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহের নিরাপত্তায় কাজ করবে ১১০০ পুলিশ সদস্য মিসাইল ও ড্রোন হামলার পাল্টা জবাব দিচ্ছে উপসাগরীয় দেশগুলো মাদারীপুরে দুঃস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ

৭৫০ কোটি ডলারে জেনিম্যাক্স মিডিয়া কিনছে মাইক্রোসফট

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২০
  • ২৮৭ বার পঠিত

তথ্যপ্রযুক্তি ডেস্ক: ৭৫০ কোটি ডলারে জেনিম্যাক্স মিডিয়া কিনছে মাইক্রোসফট। গেইমারদের ফলআউট, ডুমের মতো গেইমগুলো উপহার দিয়ে আলোচনায় রয়েছে জেনিম্যাক্স মিডিয়া।

রয়টার্স বলছে, সনির প্লে-স্টেশনের সঙ্গে প্রতিদ্বন্দ্বীতা বাড়াতে এমন উদ্যোগ নিয়েছে এক্সবক্স নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফট।

চলতি বছরের নভেম্বরে গেইমিং ডিভাইস নিয়ে আসবে সনি ও মাইক্রোসফট। এক্সবক্সের প্রি-অর্ডার আজ (মঙ্গলবার) থেকে শুরু হচ্ছে।

জেনিম্যাক্স মিডিয়াকে কেনার মধ্য দিয়ে ২৩টি ‘ক্রিয়েটিভ স্টুডিও টিমের’ মালিক হবে মাইক্রোসফট। নিজেদের ‘এক্সবক্স গেইম পাস’ সেবার অধীনে বেথেসডার ভবিষ্যত গেইমগুলো আনার পরিকল্পনা করেছে মাইক্রোসফট।

করোনাভাইরাস মহামারীর এ সময়ে গেইমিংয়ের দিকে ঝুঁকছে মানুষ। ফলে গেমিং শিল্পগুলো আরো জনপ্রিয় হয়ে উঠছে। মালিকানা হাতবদলটি মাইক্রোসফটকে নিজ গেইমিং এ আরও জনপ্রিয় হতে সাহায্য করবে।

মাইক্রোসফট-জেনিম্যাক্স চুক্তি ২০২১ অর্থবছরের দিকে শেষ হবে। এর সাথে মার্কিন আর্থিক প্রতিষ্ঠান গোল্ডম্যান স্যাকস জেনিম্যাক্সের পরামর্শদাতা হিসেবে কাজ করবে ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com