রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ইরান যুদ্ধ শেষে চুক্তিতে রাজি হতে প্রস্তুত নন ট্রাম্প খুলনায় অস্ত্র, গোলাবারুদসহ সন্ত্রাসী খবির মোল্লা গ্রুপের ৭ সদস্য আটক শ্যামপুরে ডিএসসিসির মাসব্যাপী পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান শুরু পবিত্র রমজানে অধিকাংশ খাদ্যপণ্যের দাম স্থিতিশীল রয়েছে বিএনপি নেতৃত্বাধীন সরকারের মন্ত্রীদের নিয়ে অপতথ্য প্রচার শনাক্ত : বাংলাফ্যাক্ট কারিগরি-মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক ও শিক্ষার্থীদের আর্থিক অনুদানের আবেদন আহ্বান ইউএনজিএ সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতায় রাশিয়ার সমর্থন চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নোয়াখালীতে ২০০জন হাফেজকে সংবর্ধনা দেন ইসলামী ছাত্রশিবির গোদাগাড়ীতে পরকীয়া প্রেমের টানে চুরি সোনা ও নগদ টাকাসহ পুত্রবধূ ও তার প্রেমিক গ্রেফতার রাজশাহীতে ঈদের কেনাকাটায় ব্র্যান্ডের শোরুমে ছুটছেন বিত্তবানরা

চাহিদার শীর্ষে প্রিয়াঙ্কার আত্মজীবনী ‘আনফিনিশড’

  • আপডেট টাইম : শনিবার, ৩ অক্টোবর, ২০২০
  • ৩৪০ বার পঠিত

জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। বলিউডের পাশাপাশি হলিউডেও নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন। গায়ক নিক জোনাসকে বিয়ে করে বর্তমানে মার্কিন মুলুকেই থাকছেন বলিউডের ‘দেশি গার্ল’। শুক্রবার সন্ধ্যায় তার আত্মজীবনী ‘আনফিনিশড’ প্রকাশ করেছেন এই অভিনেত্রী। ২৪ ঘণ্টা পার না হতেই চাহিদার শীর্ষে এই বই। ফটো শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে একটি স্ক্রিনশট প্রকাশ করেছেন প্রিয়াঙ্কা। এতে লেখা রয়েছেন “২৪ ঘণ্টায় সর্বাধিক বিক্রিত বই। শীর্ষে প্রিয়াঙ্কা চোপড়া জোনাসের আত্মজীবনী ‘আনফিনিশড’। প্রকাশক ব্যালানটাইন বুকস। মূল্য ২৮ মার্কিন ডলার।” প্রিয়াঙ্কা লিখেছেন, ‘মাত্র ১২ ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্রে শীর্ষ অবস্থানে পৌঁছানোর জন্য সবাইকে ধন্যবাদ। আশা করব সবাই এটি পছন্দ করবেন।’ অভিনয়ের পাশাপাশি জনহিতৈষী কাজ করেন সাবেক এই বিশ্ব সুন্দরী। ইউনিসেফের মুখপাত্র হিসেবেও কাজ করেছেন প্রিয়াঙ্কা। ‘আনফিনিশড’ বইটিতে বর্তমান অবস্থায় পৌঁছানো পর্যন্ত তার সংগ্রাম, প্রাপ্তি এবং আরো বিভিন্ন বিষয় তুলে ধরেছেন তিনি। প্রিয়াঙ্কার জন্ম ভারতের জমশেদপুরে। যদিও ছোটবেলার বেশির ভাগ সময়ই বেরেইলিতে পার করেছেন। এরপর পড়াশোনার জন্য যুক্তরাষ্ট্রে পাড়ি দেন। ভারতে ফিরে মিস ইন্ডিয়া ও মিস ওয়াল্র্ড প্রতিযোগিতায় নাম লেখান। পরবর্তী সময় তা জিতেও যান। ২০১৮ সালে আত্মজীবনী লেখার ঘোষণা দেন প্রিয়াঙ্কা। গত বছর বইটি বাজারে আসার কথা ছিল। কিন্তু লেখার কাজ গুছিয়ে উঠতে না পারায় তা সম্ভব হয়নি। গত ১১ আগস্ট এক টুইটে ‘আনফিনিশিড’-এর কাজ শেষ হওয়ার তথ্য জানান প্রিয়াঙ্কা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com