বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
উলিপুরে বজরা ইউনিয়নে ঈদ উপলক্ষে চাউল বিতরণ কালীগঞ্জে মো: বকুল হোসেন ভূঁইয়ার নিজস্ব অর্থয়ানে ঈদ উপহার বিতরণ পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ দিনাজপুরের বিরামপুরে ভিক্ষুক পুনর্বাসনে সরকারের মানবিক উদ্যোগ: শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নির্দেশ মন্ত্রীর ফসল বীমা চালুর উদ্যোগ, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিপূরণ পাবেন কৃষক : কৃষিমন্ত্রী নির্ধারিত ভাড়ায় ঈদযাত্রা, অনিয়মে কঠোর ব্যবস্থা : সড়ক পরিবহন মন্ত্রী ট্রাম্পের চীন সফর নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগে বেইজিং, অনির্দিষ্ট সময়সূচি শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের নির্বাচনে ২৫ মার্চের মধ্যে পোস্টাল ব্যালট পাঠানো হবে ইটভাটা থেকে যুবদল নেতার লাশ উদ্ধার বগুড়ায় মাইক্রোবাসে আগুন; একই পরিবারের তিনজন নিহত

অভিনেত্রী তানজিন তিশা করোনাভাইরাসে আক্রান্ত

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২০
  • ২৮০ বার পঠিত

বিনোদন ডেস্ক: করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা।

গত ২ অক্টোবর জ্বর আসে তার। এরপর স্বাদ-ঘ্রাণ পাচ্ছিলেন না। তারপরই কোভিড-১৯ পরীক্ষার জন্য নমুনা জমা দেন। রোববার (৪ অক্টোবর) রাতে রিপোর্ট হাতে পান, জানতে পারেন তার করোনা পজিটিভ।

তানজিন তিশা বলেন—শরীরে এখন জ্বর আছে। খাবারের স্বাদ পাচ্ছি না, হালকা কাশিও রয়েছে। এছাড়া আর কোনো সমস্যা নেই। কোভিড-১৯ পরীক্ষার ফল পাওয়ার পর থেকে বাসায় আইসোলেশনে আছি।

শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছিলেন তিশা। করোনা আক্রান্ত হওয়ার পর সব শুটিং বাতিল করেছেন। আগামী ১৪ দিন আইসোলেশনে থাকবেন। এরপর দ্বিতীয় দফায় কোভিড-১৯ পরীক্ষা করাবেন বলে জানিয়েছেন এই অভিনেত্রী।

করোনা সংকট শুরু হওয়ার পর থেকে ঘরবন্দি ছিলেন তানজিন তিশা। করোনা সংক্রমণ রোধে অভিনয়শিল্পী সংঘ, ডিরেক্টস গিল্ড শুটিং বন্ধের ঘোষণা দেয়। এরপর গত জুন মাসের শুরুতে নাটকের শুটিংয়ের অনুমতি পেয়ে অনেকে নিজ ভুবনে ফিরেন। কিন্তু নিজেকে সুরক্ষিত রাখতে শুটিং থেকে দূরে ছিলেন এই অভিনেত্রী। এমনকি ঈদের কাজও করেননি তিনি। সম্প্রতি শুটিংয়ে ফিরেন তানজিন তিশা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com