রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
রাজাপুরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত, সূর্যমুখী চাষে গুরুত্বারোপ ময়মনসিংহে মাদক মামলায় সাজাপ্রাপ্ত এক আসামি গ্রেফতার করেছে র‍্যাব-১৪ জাতীয় দলের স্পিন বোলিং কোচ রফিক সাংবাদিক পরিচয়ে ভাই বলায়, চটলেন কুড়িগ্রাম সদর উপজেলা এসিল্যান্ড ঋণ ব্যবস্থাপনা ও করের আওতা বাড়ানোর ওপর জোর বাণিজ্যমন্ত্রী বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল রাবাব ফাতিমার বৈঠক মাহদী আমিন ও ছালেহ শিবলীকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ইডকলের অর্থায়নে বাস্তবায়িত রুফটপ সোলার প্রকল্প পরিদর্শন করলেন বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর বর্ষবরণ হবে বৈশাখী শোভাযাত্রা নামে : সংস্কৃতিমন্ত্রী কোহলি-ক্যালিসদের ক্লাবে রিজভি

বুধবার আখেরি চাহার সোম্বা

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২০
  • ৩৪৩ বার পঠিত

জ্যেষ্ঠ প্রতিবেদক: ১৪৪২ হিজরীর পবিত্র আখেরি চাহার সোম্বা বুধবার (১৪ অক্টোবর)।

২৩ হিজরির শুরুতে মহানবী হযরত মুহাম্মদ (সা.) গুরুতর অসুস্থ হয়ে পড়েন। ক্রমেই তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। তিনি এতটাই অসুস্থ হয়ে পড়েন যে, নামাজের ইমামতি পর্যন্ত করতে পারছিলেন না। ২৮ সফর বুধবার মহানবী সুস্থ হয়ে ওঠেন। দিনটি ছিল সফর মাসের শেষ বুধবার। এদিন শেষবারের মতো গোসল করেন রাসুল (সা.)। শেষবারের মতো নামাজে ইমামতি করেন এই দিন।

মহানবীর সুস্থতার খবরে সাহবীরা উচ্ছ্বসিত হয়ে ওঠেন। তারা আনন্দিত চিত্তে আল্লাহর দরবারে শুকরিয়া হিসেবে হাজার হাজার দিনার সদকা-খয়রাত এবং বহু সংখ্যক উট-দুম্বা কোরবানি করেন।

‘আখেরি চাহার সোম্বা’ বাক্যটি ফারসি ভাষার। এর বাংলা অর্থ ‘শেষ বুধবার’। মহানবীর (সা.) রোগমুক্তি ও সুস্থতার কারণে কৃতজ্ঞতা হিসেবে দিনটি এবাদত বন্দেগি ও শ্রদ্ধার সঙ্গে পালন করেন ধর্মপ্রাণ মুসলমানরা। সাহাবিদের অনুসরণে এদিনে দান-খয়রাত এবং মজসিদে মিলাদ-মাহফিলের আয়োজন করেন অনেকেই।

এদিকে পবিত্র আখেরি চাহার সোম্বা উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে।

ফাউন্ডেশনের সহকারী জনসংযোগ কর্মকর্তা শায়লা শারমীন জানান, বুধবার বাদ জোহর (দুপুর ১টা ৩০ মিনিট) বায়তুল মোকাররম জাতীয় মসজিদে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। আলোচনায় অংশ নেবেন দারুল উলুম রামপুরা বনশ্রী মাদরাসার অধ্যক্ষ আল্লামা ইয়াহইয়া মাহমুদ। সভাপতিত্ব করবেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আনিস মাহমুদ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com