রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী হামলার ধ্বংসাবশেষ থেকে আবুধাবিতে পেট্রোকেমিক্যাল কারখানায় আগুন ঝিনাইদহে মসজিদ ও মন্দিরের উন্নয়নে আর্থিক সহায়তার চেক বিতরণ গুম-খুনের ব্যাপারে মামলায় এখন পর্যন্ত সহায়তা চাওয়া হয়নি: র‌্যাব প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে প্রোটেস্ট্যান্ট চার্চের নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময় কেরানীগঞ্জের কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ৬ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহতের দাবি সংযুক্ত আরব আমিরাতের হাতিয়ায় বাবা-ছেলে দু’জনই গুরুতর অসুস্থ মানবিক সহায়তার আবেদন চাঁদের কক্ষপথে পৌঁছানোর প্রস্তুতি নিচ্ছেন আর্টেমিস নভোচারীরা

‘কুলি নম্বর ওয়ান’সিনেমার প্রচার করবেন না সারা

  • আপডেট টাইম : শনিবার, ১৭ অক্টোবর, ২০২০
  • ২৬৯ বার পঠিত

বিনোদন ডেস্ক: অভিনেত্রী সারা আলী খান। তার পরবর্তী সিনেমা ‘কুলি নম্বর ওয়ান’। কিছুদিন পরেই ডিজিটাল প্ল্যাটফর্মে মুক্তি পাবে সিনেমাটি। কিন্তু এই সিনেমার প্রচার করবেন না সারা।

এই অভিনেত্রীর প্রথম সিনেমা ‘কেদারনাথ’। এতে প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের বিপরীতে অভিনয় করেন তিনি। সেই সময় তাদের প্রেমের গুঞ্জনও চাউর হয়েছিল।

এছাড়া সুশান্তের মৃত্যুর পর তার মাদক সেবনের বিষয়টি প্রকাশ্যে আসলে শোনা যায়, এই অভিনেতার মাদকের পার্টিতে হাজির হতেন সারা। এখানেই শেষ নয়, গুঞ্জন ওঠে, এই অভিনেত্রীও মাদক সেবন করেন। এ বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করে ভারতের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। এরপর থেকেই বিতর্কে সাইফ আলী খান ও অমৃতা সিং দম্পতির মেয়ে।

বলিউড হাঙ্গামায় প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, মাদক কাণ্ডে নাম জড়ানোর পর মিডিয়া এড়িয়ে চলার সিদ্ধান্ত নিয়েছেন সারা। তিনি চাইছেন না, নতুন করে কোনো বিতর্ক তৈরি হোক। তাই ‘কুলি নম্বর ওয়ান’ সিনেমার কোনো রকম প্রচারে থাকবেন না।

এ প্রসঙ্গে একটি সূত্র সংবাদমাধ্যমটিতে বলেন, ‘ভালোর জন্যই সিদ্ধান্তটি নেওয়া হয়েছে। সবাই চাইছেন সারা আপাতত মিডিয়া এড়িয়ে চলুক। এমনকি ডেভিড ধাওয়ান ও বরুণ ধাওয়ান সীমিত সংখ্যক মিডিয়ার সঙ্গে কথা বলবেন, যেন বলিউডে স্বজনপ্রীতি নিয়ে আপত্তিকর কোনো প্রশ্ন না ওঠে।’

বরুণ ও সারার এই সিনেমাটি ১৯৯৫ সালে মুক্তি পাওয়া ‘কুলি নম্বর ওয়ান’র রিমেক। কমেডি ঘরানার সিনেমাটিতে কেন্দ্রীয় চরিত্রে ছিলেন গোবিন্দ ও কারিশমা কাপুর। কারিশমার বাবার চরিত্রে অভিনয় করেন কাদের খান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com