বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
চুক্তি হোক বা না হোক, ‘খুব শিগগিরই’ ‘ ইরান ছাড়বে যুক্তরাষ্ট্র: ট্রাম্প পাটগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু খাগড়াছড়িতে ক্যজাই মারমা’র ৩০তম শহীদ বার্ষিকীতে পিসিপি’র প্রদীপ প্রজ্বলন গোদাগাড়ীতে ১২ কেজি গান পাউডার ও কাঁচের গুঁড়া উদ্ধার করেছে র‍্যাব-৫ ​ পিরোজপুরে অবৈধভাবে জ্বালানি তেল মজুতের দায়ে এক ব্যবসায়ীর কারাদণ্ড সারাদেশে তাপমাত্রা বাড়তে পারে রাজবাড়ীতে মোটর সাইকেল দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু রাশিয়ার সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ২৯ ন্যাটোর সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়ন করবে যুক্তরাষ্ট্র: পররাষ্ট্রমন্ত্রী রুবিও লেবাননের রাজধানী বৈরুতে ইসরাইলি হামলায় নিহত ৭

সেন্টমার্টিনে আটকে পড়া পর্যটকরা নিরাপদে আছেন

  • আপডেট টাইম : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২০
  • ২৮৫ বার পঠিত

কক্সবাজার প্রতিনিধি: বৈরী আবহাওয়ায় সকাল থেকে কক্সবাজারে প্রচুর বৃষ্টি হচ্ছে, সাগরও বেশ উত্তাল। এ অবস্থায় মাছ ধরার নৌকাসহ সব ধরনের নৌযানকে নিরাপদে আশ্রয় থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। তবে নিম্নচাপটি দুর্বল হয়ে পড়ায় দেশের সব সমুদ্রবন্দরকে ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত নামিয়ে ৩ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। এদিকে সেন্টমার্টিন দ্বীপে গিয়ে আটকে পড়া পর্যটকরা নিরাপদে আছেন বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

কক্সবাজার আবহাওয়া অফিসের প্রধান আবহাওয়াবিদ মো. আব্দুর রহমান জানান, শুক্রবার ভোর ৬টা থেকে বিকাল পর্যন্ত ১০০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সাগরে ৩ নম্বর সংকেত থাকায় সমুদ্র উত্তাল রয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সব ধরনের নৌযানকে উপকূলে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

এদিকে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে প্রবালদ্বীপ সেন্টমার্টিন ভ্রমণে যাওয়া দু’শতাধিক আটকে পড়া পর্যটক নিরাপদ আশ্রয়ে রয়েছেন। সেন্টমার্টিনের হোটেল-মোটেল ও রিসোর্টগুলোতে তাদের সব ধরনের সুযোগ সুবিধার বিষয়ে নজরদারি রয়েছে বলে জানিয়েছেন সেন্টমার্টিন পুলিশ ফাঁড়ির ইনচার্জ তারেক মাহমুদ।

দুযোর্গপূর্ণ আবহাওয়ার কারণে জাহাজ চলাচল বন্ধ থাকায় গত দুই দিন আগে ভ্রমণে যাওয়া এসব পর্যটক কক্সবাজারে ফিরে আসতে পারেননি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com