শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১ ত্রিশালে জাতীয় কবির ১২৭তম জন্মজয়ন্তী উদযাপন ঘিরে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের প্রতিনিধি দলের সাক্ষাৎ কেসিসি-কে পরিচ্ছন্ন ও নিরাপদ নগরী হিসেবে গড়ে তোলাই আমাদের উদ্দেশ্য : কেসিসি প্রশাসক ৩০তম উলিপুর বইমেলার উদ্বোধনীয় অনুষ্ঠান অনুষ্ঠিত প্রতীক কুমার উপজেলা প্রতিনিধিঃ উলিপুর কুড়িগ্রাম। ধামইরহাট আইডিয়াল মাদ্রাসার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সাফজয়ী অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে বিওএ’র অভিনন্দন আট বছর পর জিম্বাবুয়ে সফরে যাচ্ছে অস্ট্রেলিয়া ইমন-মোস্তাফিজে ভর করে লাহোরের জয় ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শুরু হচ্ছে জাতীয় সীরাত প্রতিযোগিতা

সংখ্যালঘু বলে নিজেদের দুর্বল ভাববেন না : কাদের

  • আপডেট টাইম : রবিবার, ২৫ অক্টোবর, ২০২০
  • ২৬৫ বার পঠিত

 

নিজস্ব প্রতিবেদক: ‘বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ। এদেশের অনেক ধর্মের মানুষ মিলেমিশে একসঙ্গে বসবাস করে বলে জানিয়েছেন,আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের । তারা সবাই ধর্ম-বর্ণ নির্বিশেষ এদেশের মানুষ। তারা সবাই সমান অধিকার ভোগ করবেন। সরকার এই নীতিতে অবিচল।

শনিবার (২৪ অক্টোবর) রাজধানীর খামারবাড়িতে সনাতন সমাজকল্যাণ সংঘ আয়োজিত শারদীয় দুর্গোৎসবের মহাঅষ্টমীর অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এসব কথা বলেন।

আওয়ামী লীগের দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া, চিত্রনায়ক ফেরদৌস প্রমুখ এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ওবায়দুল কাদের আরও বলেন, ‘সরকার সংখ্যালঘু-সংখ্যাগুরু শব্দের মাধ্যমে কোনও ধর্মের অনুসারীদের সংজ্ঞায়িত করতে চায় না। এ দৃষ্টিভঙ্গিতে কাউকে দেখেও না। মাইনোরিটি বলে কোনও শব্দের বেড়াজালে শেখ হাসিনার সরকার সনাতন ধর্মাবলম্বীদের আবদ্ধ রাখতে চায় না। মাইনোরিটি-মেজোরিটি এসব শব্দ তাদের সৃষ্টি, যারা আবহমান কাল থেকে চর্চিত সম্প্রীতির সম্পর্কের বীজতলা নষ্ট করতে চায়। অন্ধকারের সেই অপশক্তি সুযোগ পেলেই ছোবল মারে। আমাদের বরাবরের মতো সতর্ক থাকতে হবে, সম্পর্কের ক্ষেত্রে। কারণ তারা দুর্বল হয়েছে, কিন্তু নির্মূল হয়নি।

সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টকারীরা দেশকে পিছিয়ে দিতে চায় অভিযোগ করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশে চলমান উন্নয়ন ও সমৃদ্ধির ধারাবাহিকতায় তাদের গাত্রদাহ সৃষ্টি হয়েছে। তারা নানা অপকৌশলে দেশকে পিছিয়ে দিতে চায়। তাদের অপকৌশলের অর্থ হচ্ছে হিন্দু-মুসলমানের বৈরিতা সৃষ্টি করা। শেখ হাসিনার সরকার মুসলমান-হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান সবাইকে নিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ গড়ে তুলতে চায় বলে মন্তব্য করেন তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com