শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
তেরখাদা উপজেলা প্রেসক্লাবের নবগঠিত আহ্বায়ক কমিটির ইউএনও’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ধামইরহাটে পরিবেশ বান্ধব দৃষ্টান্ত স্হাপন করেন ওসি মিন্টু রহমান করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস — পিরোজপুরে তিন দিনব্যাপী ফল মেলার উদ্বোধন দিনাজপুরের হিলিতে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত প্রাথমিক বিদ্যালয়ে ম্যাথ ল্যাব প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে সরকার : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ তাহিরপুরে জনতার হাতে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক, মূল ডিলার পলাতক গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে অতীতের তুলনায় কৃষিতে বৃহত্তম বাজেট দেওয়া হয়েছে : কৃষিমন্ত্রী উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর

টিকা নিলেন রওশন এরশাদ

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২১
  • ২৭৪ বার পঠিত

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ করোনাভাইরাসের টিকা নিয়েছেন।

বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে সংসদ সচিবালয় ক্লিনিকের টিকা দান কেন্দ্রে টিকা নেন তিনি।

রওশন এরশাদের দফতর থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

টিকা নিয়ে বিরোধীদলীয় নেতা বলেন, ‘ভ্যাকসিনটি সম্পূর্ণ নিরাপদ। মানুষের জীবন রক্ষার্থে ভ্যাকসিন দেওয়া হচ্ছে। সকলের এই ভ্যাকসিন গ্রহণ করা জরুরি।’
জাতীয় সংসদ সচিবালয়ের মেডিকেল সেন্টারের চিকিৎসকরা এ সময় সেখানে উপস্থিত ছিলেন।

গত ৭ ফেব্রুয়ারি সারাদেশে গণটিকাদান শুরুর দিন থেকেই সংসদে এই টিকাদান কেন্দ্রে টিকা দেওয়া হচ্ছে।

এখন পর্যন্ত প্রায় ২৭ লাখ মানুষ টিকা নিয়েছেন। টিকা নিতে আগ্রহী প্রায় ৩৯ লাখ মানুষ অনলাইনে নিবন্ধন করেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com