সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
মিরপুরে আমিনুল হকের ব্যতিক্রমী উদ্যোগ: পাঁচ ওয়াক্ত নামাজ পড়ায় মিললো সাইকেল ইরান যুদ্ধ শেষে চুক্তিতে রাজি হতে প্রস্তুত নন ট্রাম্প খুলনায় অস্ত্র, গোলাবারুদসহ সন্ত্রাসী খবির মোল্লা গ্রুপের ৭ সদস্য আটক শ্যামপুরে ডিএসসিসির মাসব্যাপী পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান শুরু পবিত্র রমজানে অধিকাংশ খাদ্যপণ্যের দাম স্থিতিশীল রয়েছে বিএনপি নেতৃত্বাধীন সরকারের মন্ত্রীদের নিয়ে অপতথ্য প্রচার শনাক্ত : বাংলাফ্যাক্ট কারিগরি-মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক ও শিক্ষার্থীদের আর্থিক অনুদানের আবেদন আহ্বান ইউএনজিএ সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতায় রাশিয়ার সমর্থন চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নোয়াখালীতে ২০০জন হাফেজকে সংবর্ধনা দেন ইসলামী ছাত্রশিবির গোদাগাড়ীতে পরকীয়া প্রেমের টানে চুরি সোনা ও নগদ টাকাসহ পুত্রবধূ ও তার প্রেমিক গ্রেফতার

করোনা সংক্রমণে আরও ৭৭ জনের মৃত্যু

  • আপডেট টাইম : শনিবার, ২৬ জুন, ২০২১
  • ২২০ বার পঠিত

নিউজ ডেস্ক : বাংলাদেশে করোনাভাইরাসের সংক্রমণে আরও ৭৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা ১৪ হাজার ছাড়ালো। বাংলাদেশে করোনায় মারা গেছেন মোট ১৪ হাজার ৫৩ জন।

২৫ জুন সকাল ৮টা থেকে ২৬ জুন সকাল ৮টা পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৩৩৪ জন। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৮ লাখ ৮৩ হাজার ১৩৮ জন।

আজ শনিবার (২৬ জুন) বিকেলে স্বাস্থ‌্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

উল্লিখিত সময়ে সুস্থ হয়েছেন ৩ হাজার ২৯৫ জন করোনা রোগী। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৮ লাখ ৮৫৪ জন।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ২২ দশমিক ৫০ শতাংশ। এ পর্যন্ত করোনা শনাক্তের গড় হার ১৩ দশমিক ৬২ শতাংশ। সুস্থতার হার ৯০ দশমিক ৬৮ শতাংশ। করোনায় মৃত‌্যুর হার ১ দশমিক ৫৯ শতাংশ।

করোনাভাইরাসের সংক্রমণ রোধে সোমবার (২৮ জুন) থেকে সাত দিনের জন‌্য সারা দেশে কঠোর লকডাউন শুরু হচ্ছে। এ সময় জরুরি পরিষেবা ছাড়া সব সরকারি-বেসরকারি অফিস বন্ধ থাকবে। জরুরি কারণ ছাড়া ঘর থেকে কেউ বের হতে পারবেন না।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com