সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
মিরপুরে আমিনুল হকের ব্যতিক্রমী উদ্যোগ: পাঁচ ওয়াক্ত নামাজ পড়ায় মিললো সাইকেল ইরান যুদ্ধ শেষে চুক্তিতে রাজি হতে প্রস্তুত নন ট্রাম্প খুলনায় অস্ত্র, গোলাবারুদসহ সন্ত্রাসী খবির মোল্লা গ্রুপের ৭ সদস্য আটক শ্যামপুরে ডিএসসিসির মাসব্যাপী পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান শুরু পবিত্র রমজানে অধিকাংশ খাদ্যপণ্যের দাম স্থিতিশীল রয়েছে বিএনপি নেতৃত্বাধীন সরকারের মন্ত্রীদের নিয়ে অপতথ্য প্রচার শনাক্ত : বাংলাফ্যাক্ট কারিগরি-মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক ও শিক্ষার্থীদের আর্থিক অনুদানের আবেদন আহ্বান ইউএনজিএ সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতায় রাশিয়ার সমর্থন চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নোয়াখালীতে ২০০জন হাফেজকে সংবর্ধনা দেন ইসলামী ছাত্রশিবির গোদাগাড়ীতে পরকীয়া প্রেমের টানে চুরি সোনা ও নগদ টাকাসহ পুত্রবধূ ও তার প্রেমিক গ্রেফতার

সংক্রমণ রোধে কঠোর বিধিনিষেধ আরোপ মালয়েশিয়ায়

  • আপডেট টাইম : শুক্রবার, ২ জুলাই, ২০২১
  • ২৩৪ বার পঠিত

অনলাইন ডেস্ক : করোনার সংক্রমণ না কমায় কঠোর বিধিনিষেধ আরোপ করেছে মালয়েশিয়া। শনিবার থেকে এই বিধিনেষেধ কার্যকর হবে বলে দেশটির নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকুব জানিয়েছেন।

বৃহস্পতিবার সাবরি ইয়াকুব জানান, রাজধানী কুয়ালালামপুর ও পার্শ্ববর্তী রাজ্য সেলাঙ্গরের কয়েকটি জেলায় দুই সপ্তাহের জন্য কঠোর বিধিনিষেধ শনিবার থেকে কার্যকর হবে। এই সময়ে কেবল খাদ্য উৎপাদনকারী ও দৈনন্দিন পণ্য বিক্রির প্রতিষ্ঠানসহ জরুরি ব্যবসা প্রতিষ্ঠান খোলা থাকবে।

গত সপ্তাহে করোনার বিস্তার রোধে প্রধানমন্ত্রী মুহিদ্দিন ইয়াসিন দেশব্যাপী লকডাউনের মেয়াদ বাড়ানোর ঘোষণা দিয়েছিলেন। দৈনিক আক্রান্তের সংখ্যা চার হাজারের নিচে না নামার আগ পর্যন্ত লকডাউন বলবৎ থাকবে বলে জানিয়েছিলেন তিনি।

বৃহস্পতিবার মালয়েশিয়ায় নতুন করে ছয় হাজার ৯৮৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এর ফলে দেশটিতে আক্রান্তের সংখ্যা সাত লাখ ৫৮ হাজার ৯৬৭ তে পৌঁছেছে। দেশটিতে এখন করোনায় মৃতের মোট সংখ্যা পাঁচ হাজার ২৫৪ জন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com