রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
লালমনিরহাটে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান খাগড়াছড়িতে কার্বারীদের সম্মানজনক ভাতা ও প্রথাগত প্রশাসনের দাবি এসোসিয়েশনের সম্মেলনে আরো ৫ সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি ঝালকাঠিতে নৌ কর্মকর্তা’র প্রাইভেটকার খাদে পড়ে দেড় বছরের শিশু নিহত প্রথমবারের মত পাঁচ ম্যাচের সিরিজে মুখোমুখি নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা মধ্যপ্রাচ্যের যুদ্ধে বাড়ছে প্রাণহানি: কোন দেশে কত হতাহত শ্রীকাইলের গ্যাসক্ষেত্রে ৫ নম্বর কূপ উদ্বোধন করেছেন জ্বালানি প্রতিমন্ত্রী দীর্ঘদিন যুদ্ধ চললে বাংলাদেশেও প্রভাব পড়বে: বাণিজ্যমন্ত্রী ভৌতিক সিনেমায় দেখা যাবে অভিষেক বচ্চনকে রাজগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা কর্মসূচি

রাত দিন ক্লান্তি লাগার কারণগুলো

  • আপডেট টাইম : সোমবার, ১২ জুলাই, ২০২১
  • ২৬০ বার পঠিত

 

নিউজ ডেস্ক : প্রতি রাতে ভালো ঘুম হওয়ার পরেও দিনভর ক্লান্তি লাগে অনেকের। মনে হয় এই বুঝি ঘুম নেমে এলো চোখে। রাজ্যের ক্লান্তি শরীরে ভর করে ডেকে নিতে চায় ঘুমের দেশে। আবার রাতে এই ক্লান্তি থাকে না। ঘুমও উধাও হয়ে যায়। বিষয়টি খুব একটা বিরল নয় এই নাগরিক জীবনে। দিনকে দিন এর পরিমাণও বাড়ছে।

কিছুদিন আগে স্লিপ ফাউন্ডেশন নামের একটি জার্নালে দিনভর ক্লান্তি বোধ করার কারণ নিয়ে গবেষণাপত্র প্রকাশ করা হয়েছে। তারা গবেষণায় বলেছেন, দিনের বেলায় অহেতুক ক্লান্তির বেশ কয়েকটি কেস স্টাডি তারা পর্যবেক্ষণ করেছেন। অনেকেই এই সমস্যার সমাধানে ভাবেন, আরো বেশি ঘুমালে হয়তো ক্লান্তি কেটে যাবে। কিন্ত বিষয়টি ঘুমের অভাবে নয়, বরং অন্য কোনো সমস্যা, এমনই বলা হয়েছে সেই গবেষণাপত্রে। কী কী কারণে এমন হয় চলুন জেনে নেওয়া যাক-

স্লিপ অ্যাপনিয়া: এই অসুখে রাতে ঘুমের মধ্যে দমবন্ধ হয়ে আসে। ফলে ঠিকঠাক ঘুম হয়না। মাঝে মাঝে ঘুম ভেঙ্গেও যায়। এতে করে প্রয়োজনীয় বিশ্রাম হয় না। সারা দিন ক্লান্তি ভর করে থাকে।

নারকোলেপ্সি: স্নায়ুর এই সমস্যাটি মোটামোটি জটিল। এর কারণে সারা দিনের যেকোনো সময়ে স্লিপ অ্যাটাক হতে পারে। তখন ঘুম ঠেকিয়ে রাখা মুশকিল হয়ে যায়।

হাইপারসমনিয়া: এর ফলেও সারা দিন ক্লান্তি কাটে না। কিন্তু এই সমস্যার মুশকিলটা হলো, ঘুমও আসে না। শুধু ক্লান্তি ভাব থেকে যায়। বিছানায় শরীর এলিয়ে দিলেও ঘুম চোখে ভর করে না। উল্টো ক্লান্তি থেকেই যায়।

মস্তিষ্ক সময় বুঝতে পারে না: ঘুম কাটানোর জন্য মস্তিষ্ককে সজাগ হতে হয়। কিন্তু অনেক ক্ষেত্রে মস্তিষ্ক সজাগ হতে বহু ঘণ্টা সময় নেয়। ফলে ঘুম ভাব কাটতে চায় না।

তথ্যসূত্র: স্লিপ ফাউন্ডেশন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com