শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১২:২০ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের মাসিক সম্মানী ভাতা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র ও তুরস্কের উদ্দেশে ঢাকা ত্যাগ পররাষ্ট্রমন্ত্রীর ১৬ মার্চ দেশব্যাপী খাল খনন কর্মসূচি উদ্বোধন ইরান যুদ্ধ দীর্ঘায়িত হওয়ায় বিপাকে যুক্তরাষ্ট্র: উত্তরণের পথ খুঁজছেন ট্রাম্প ট্রাম্পের ধারণা কিম জং উনের সঙ্গে বৈঠক ইতিবাচক হতে পারে : দ. কোরিয়ার প্রধানমন্ত্রী রামপালে সড়ক দুর্ঘটনায় নিহত ১০ জনের দাফন সম্পন্ন পরিবর্তন আনতে,প্রধানমন্ত্রী ব্রিগেড সমাবেশ এর প্রস্তুতি চলছে জোর কদমে বাগদাদে নতুন করে বিস্ফোরণের শব্দ জাতীয়তাবাদী চেতনাকে বেগবান করতে জাসাসকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: মীর হেলাল দুমকি উপজেলায়, নির্মাণাধীন ভবন থেকে পড়ে দুই শ্রমিক আহত।।

বাংলাদেশের প্রিয়তি পেল কান চলচ্চিত্র উৎসবে টপ মডেল অ্যাওয়ার্ড

  • আপডেট টাইম : শনিবার, ১৭ জুলাই, ২০২১
  • ২৪২ বার পঠিত

বিনোদন প্রতিবেদক : কান চলচ্চিত্র উৎসবে টপ মডেল নির্বাচিত হলেন বাংলাদেশের মেয়ে মাকসুদা আক্তার প্রিয়তি। আয়ারল্যান্ডের নাগরিক এই সুন্দরী নিজেই জাগো নিউজকে তথ্যটি নিশ্চিত করেছেন৷

তিনি টপ মডেল এওয়ার্ড পেয়ে উচ্ছ্বসিত। অনুভূতি প্রকাশ করে জানান, ‘আমি এতোই আবেগ আপ্লুত হয়ে আছি যে অনুভুতি প্রকাশ করতে পারছি না। কান চলচ্চিত্র উৎসবের মতো সম্মানিত আসরে সেরা মডেল হওয়া; এই আনন্দ প্রকাশের আসলে ভাষা নেই আমার কাছে৷’

প্রিয়তী আরও জানান, এবারে কান উৎসবের আয়োজক দেশ ফ্রান্সসহ বিশ্বের নানা দেশের মডেলরা এখানে অংশ নিয়েছেন। এটি ছিলো এ উৎসবে ইন্টেগ্রিটি ম্যাগাজিন আয়োজিত একটি প্রতিযোগিতা। তাদের মধ্যে থেকে টপ মডেলের এওয়ার্ড পেয়েছেন প্রিয়তি৷

প্রসঙ্গত, বাংলাদেশের মেয়ে প্রিয়তি৷ তার ঢাকায় শৈশব কাটলেও কৈশোরে চলে যান আয়ারল্যান্ডে। সেখানে মডেলিং শুরু করেন তিনি। এরপর অংশ নেন বিভিন্ন প্রতিযোগিতায়। নানা দেশে নানা পুরস্কার ও স্বীকৃতি অর্জন করে নিয়েছেন তিনি৷

গেল বইমেলায় লেখিকা হিসেবেও আত্মপ্রকাশ করেছেন প্রিয়তি৷

পেশাগতভাবে বৈমানিক হিসেবে কাজ করেছেন তিনি। বর্তমানে দুই সন্তানকে নিয়ে আয়ারল্যান্ডেই বাস করছেন৷

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com