শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
সুন্দরবনের গোয়ালখালী বনবিবির খাল সংলগ্ন এলাকা থেকে বিদেশি মদ জব্দ খুলনায় পবিত্র জুমাতুল বিদায়ে বিশেষ মোনাজাত দেশ ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় জুমাতুল বিদা পালিত জয়পুরহাটে দুই হাজার অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ নওগাঁয় দেড় হাজার মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ রংপুরে ডিবি’র অভিযানে ৯শ’ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার সংস্কারের চাপ নিয়ে বসছে ডব্লিউটিও সম্মেলন কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহের নিরাপত্তায় কাজ করবে ১১০০ পুলিশ সদস্য মিসাইল ও ড্রোন হামলার পাল্টা জবাব দিচ্ছে উপসাগরীয় দেশগুলো মাদারীপুরে দুঃস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ

করোনায় একদিনে আরও ২০৪ জনের মৃত্যু, শনাক্ত ৮৪৮৯

  • আপডেট টাইম : শনিবার, ১৭ জুলাই, ২০২১
  • ২৩২ বার পঠিত

নিউজ ডেস্ক : বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২০৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মারা গেলেন ১৭ হাজার ৬৬৯ জন।

১৬ জুলাই সকাল ৮টা থেকে ১৭ জুলাই সকাল ৮টা পর্যন্ত ৮ হাজার ৪৮৯ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১০ লাখ ৯২ হাজার ৪১১ জন।

আজ শনিবার (১৭ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

উল্লিখিত সময়ে সুস্থ হয়েছেন ৮ হাজার ৮২০ জন। এ পর্যন্ত করোনামুক্ত হয়েছেন ৯ লাখ ২৩ হাজার ১৬৩ জন।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ২৯ দশমিক ০৬ শতাংশ। এ পর্যন্ত করোনা শনাক্তের গড় হার ১৫ দশমিক ১৪ শতাংশ। সুস্থতার হার ৮৪ দশমিক ৫১ শতাংশ। করোনায় মৃত্যুর হার ১ দশমিক ৬২ শতাংশ।

করোনায় মৃতদের মধ‌্যে ঢাকা বিভাগের ৮২ জন, চট্টগ্রাম বিভাগের ৩২ জন, রাজশাহী বিভাগের ২০ জন, খুলনা বিভাগের ৪৯ জন, বরিশাল বিভাগের ৫ জন, সিলেট বিভাগের ২ জন, রংপুর বিভাগের ১০ জন এবং ময়মনসিংহ বিভাগের ৪ জন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com