রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
লালমনিরহাটে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান খাগড়াছড়িতে কার্বারীদের সম্মানজনক ভাতা ও প্রথাগত প্রশাসনের দাবি এসোসিয়েশনের সম্মেলনে আরো ৫ সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি ঝালকাঠিতে নৌ কর্মকর্তা’র প্রাইভেটকার খাদে পড়ে দেড় বছরের শিশু নিহত প্রথমবারের মত পাঁচ ম্যাচের সিরিজে মুখোমুখি নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা মধ্যপ্রাচ্যের যুদ্ধে বাড়ছে প্রাণহানি: কোন দেশে কত হতাহত শ্রীকাইলের গ্যাসক্ষেত্রে ৫ নম্বর কূপ উদ্বোধন করেছেন জ্বালানি প্রতিমন্ত্রী দীর্ঘদিন যুদ্ধ চললে বাংলাদেশেও প্রভাব পড়বে: বাণিজ্যমন্ত্রী ভৌতিক সিনেমায় দেখা যাবে অভিষেক বচ্চনকে রাজগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা কর্মসূচি

আগামীকাল রাজধানীর যেসব এলাকায় গ্যাস থাকবে না

  • আপডেট টাইম : শনিবার, ১৭ জুলাই, ২০২১
  • ২৪৫ বার পঠিত

জ্যেষ্ঠ প্রতিবেদক : ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে পাইপলাইন রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামীকাল রোববার (১৮ জুলাই) আবাসিকসহ সব শ্রেণির গ্রাহক পর্যায়ে ৮ ঘণ্টার জন্য গ্যাস সবরবাহ বন্ধ থাকবে রাজধানীর বেশ কিছু এলাকায়।

বিতরণকারী প্রতিষ্ঠান তিতাস গ্যাস জানায়, রক্ষণাবেক্ষণ কাজের জন্য ১৮ জুলাই সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রাজধানীর তেজকুনিপাড়া, তেজগাঁও রেলওয়ে স্টেশন সংলগ্ন বটতলা মসজিদ এলাকা ও তেজগাঁও বিজ্ঞান কলেজ এলাকায় আবাসিক, সিএনজি, শিল্প, বাণিজ্যিকসহ সব শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। পাইপলাইনের তিন জায়গায় বাল্ব প্রতিস্থাপনের জন্য এসব এলাকায় গ্যাস সরবরাহ ব্যাহত হবে বলে জানায় তিতাস গ্যাস।

এদিকে, পবিত্র ঈদুল আজহার ছুটিতে কর্মকর্তা-কর্মচারীদের কর্মস্থল ত্যাগ না করার নির্দেশ দিয়েছে তিতাস গ্যাস।
প্রতিষ্ঠানের উপ-মহাব্যবস্থাপক মো. আবদুর রহিম স্বাক্ষরিত এক অফিস আদেশে ২০ জুলাই থেকে ২৪ জুলাই পর্যন্ত সাপ্তাহিক ও ঈদুল আজহার ছুটিতে সবাইকে কর্মস্থলে থাকার এই নির্দেশনা জারি করা হয়।

এতে বলা হয়, করোনাভাইরাস পরিস্থিতি অবনতির কারণে তিতাস গ্যাস কর্তৃপক্ষ এই অফিস আদেশ জারি করেছে। এতে প্রতিষ্ঠানের সকল ডিভিশন, বিভাগ ও শাখা প্রধানদের কোনো প্রকার ছুটি মঞ্জুর না করতেও বলা হয়েছে।পাশাপাশি তিতাসের কর্মকর্তা-কর্মচারিদের পূর্বের শিফট ডিউটি অপরিবর্তিত থাকবে বলেও আদেশে জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com