সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
মিরপুরে আমিনুল হকের ব্যতিক্রমী উদ্যোগ: পাঁচ ওয়াক্ত নামাজ পড়ায় মিললো সাইকেল ইরান যুদ্ধ শেষে চুক্তিতে রাজি হতে প্রস্তুত নন ট্রাম্প খুলনায় অস্ত্র, গোলাবারুদসহ সন্ত্রাসী খবির মোল্লা গ্রুপের ৭ সদস্য আটক শ্যামপুরে ডিএসসিসির মাসব্যাপী পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান শুরু পবিত্র রমজানে অধিকাংশ খাদ্যপণ্যের দাম স্থিতিশীল রয়েছে বিএনপি নেতৃত্বাধীন সরকারের মন্ত্রীদের নিয়ে অপতথ্য প্রচার শনাক্ত : বাংলাফ্যাক্ট কারিগরি-মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক ও শিক্ষার্থীদের আর্থিক অনুদানের আবেদন আহ্বান ইউএনজিএ সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতায় রাশিয়ার সমর্থন চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নোয়াখালীতে ২০০জন হাফেজকে সংবর্ধনা দেন ইসলামী ছাত্রশিবির গোদাগাড়ীতে পরকীয়া প্রেমের টানে চুরি সোনা ও নগদ টাকাসহ পুত্রবধূ ও তার প্রেমিক গ্রেফতার

আজ থেকে ৪ দিন বন্ধ থাকবে টিকা কার্যক্রম

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২০ জুলাই, ২০২১
  • ২৩৪ বার পঠিত

নিউজ ডেস্ক : ঈদুল আজহার ছুটি শুরু হয়েছে। এ কারণে দেশে করোনাভাইরাসের টিকাদান কার্যক্রম আজ মঙ্গলবার (২০ জুলাই) থেকে বন্ধ থাকছে চার দিন।

স্বাস্থ্য অধিদপ্তরের লাইন ডিরেক্টর ও কোভিড-১৯ ভ্যাকসিন ব্যবস্থাপনা টাস্কফোর্স কমিটির সদস্য সচিব ডা. মো. শামসুল হক এ তথ্য জানান।

তিনি বলেন, আজ থেকে ৩ দিনের ঈদের ছুটি শুরু হয়েছে। তার পরদিন শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকছে। এই ৪ দিন টিকাদান কর্মসূচি বন্ধ থাকবে। আগামী শনিবার আবার টিকা কার্যক্রম শুরু হবে।

বাংলাদেশে গত ৭ ফেব্রুয়ারি গণটিকাদান শুরু হলেও মাঝে ভ্যাকসিন সংকটে ছন্দপতন ঘটে। ভারত রপ্তানি বন্ধ করে দিলে পর্যাপ্ত টিকা না থাকায় ২৫ এপ্রিল দেশে প্রথম ডোজ দেওয়া বন্ধ হয়ে যায়।

এ অবস্থায় অন্য উৎস থেকে টিকা সংগ্রহের চেষ্টা শুরু করে সরকার। চীনের সিনোফার্মের কাছ থেকে দেড় কোটি ডোজ টিকা কেনার প্রস্তাব অনুমোদন করা হয়। টিকার আন্তর্জাতিক প্ল্যাটফর্ম কোভ্যাক্স থেকেও কিছু টিকা আসে।

নতুন করে টিকা পাওয়ার পর গত ১ জুলাই থেকে দেশে জেলা পর্যায়ে আবারও টিকাদান শুরু হয়। টিকার সরবরাহ বাড়তে থাকায় সোমবার (২০) থেকে ৩০ বছর বা তার বেশি বয়সী সবাইকে টিকার জন্য নিবন্ধন করার সুযোগ দেওয়া হয়েছে, এতদিন যা ৩৫ বছর ছিল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com