শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
প্রাথমিকের সব শিক্ষার্থীকে মিড-ডে মিল পৌঁছানোর পরিকল্পনা রয়েছে সরকারের: মাহদী আমিন সুনামগঞ্জ কাবিটা বাস্তবায়ন মনিটরিং কমিটি গঠনে ব্যাপক অনিয়মের অভিযোগ চাইনিজ তাইপেকে উড়িয়ে সেমিফাইনালে বাংলাদেশের নারী কাবাডি দল ভার্চুয়াল উপস্থিতিতে ২ দিনে সুপ্রিম কোর্টে ৭৭৩ মামলা নিষ্পত্তি নির্যাতন বন্ধে সমাজ ও প্রতিষ্ঠানে পরিবর্তন প্রয়োজন : আইনমন্ত্রী কাপ্তাইয়ে বিশ্ব ম্যালেরিয়া দিবস পালন পরিবারের বড় সন্তানেরা কেন বেশি সফল হয়, গবেষণায় মিলল ভিন্ন ব্যাখ্যা জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর ১২৭তম জন্মজয়ন্তী জাতীয়ভাবে উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা একসঙ্গে রুনা লায়লা ও বাপ্পা মজুমদার ২০২৭ সালের এসএসসি পরীক্ষা চলতি বছরের ডিসেম্বরে : শিক্ষামন্ত্রী

ময়মনসিংহে করোনায় একদিনে ১৬ জনের মৃত্যু

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৯ জুলাই, ২০২১
  • ৩১০ বার পঠিত

ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের ডেডিকেটেড করোনা ইউনিটে একদিনে ১৬ জন মারা গেছেন। এরমধ্যে তিন জন করোনা পজিটিভ ও বাকি ১৩ জন উপসর্গ নিয়ে মারা গেছেন।

করোনায় মারা যাওয়াদের মধ্যে ময়মনসিংহ-নেত্রকোনা ও শেরপুরের একজন করে রোগী আছেন। এছাড়া করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন ময়মনসিংহের আট জন, শেরপুর ও টাঙ্গাইলের দুই জন করে ও নেত্রকোনার একজন রোগী।

১৬ জন মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৮৩ জন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালের করোনা ইউনিটে ৪৫০ জন এবং আইসিইউতে ২২ জন রোগী চিকিৎসা নিচ্ছেন। এছাড়া ৭৩ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

এদিকে জেলার সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় এক হাজার ৬৬০টি নমুনা পরীক্ষায় ৪৫৮ জনের করোনা শনাক্ত হয়েছে। বর্তমানে করোনা শনাক্ত ব্যক্তির সংখ্যা হচ্ছে ১৪ হাজার ৮৫জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১০ হাজার ৭০৫ জন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com