শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
খাগড়াছড়িতে কার্বারীদের সম্মানজনক ভাতা ও প্রথাগত প্রশাসনের দাবি এসোসিয়েশনের সম্মেলনে আরো ৫ সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি ঝালকাঠিতে নৌ কর্মকর্তা’র প্রাইভেটকার খাদে পড়ে দেড় বছরের শিশু নিহত প্রথমবারের মত পাঁচ ম্যাচের সিরিজে মুখোমুখি নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা মধ্যপ্রাচ্যের যুদ্ধে বাড়ছে প্রাণহানি: কোন দেশে কত হতাহত শ্রীকাইলের গ্যাসক্ষেত্রে ৫ নম্বর কূপ উদ্বোধন করেছেন জ্বালানি প্রতিমন্ত্রী দীর্ঘদিন যুদ্ধ চললে বাংলাদেশেও প্রভাব পড়বে: বাণিজ্যমন্ত্রী ভৌতিক সিনেমায় দেখা যাবে অভিষেক বচ্চনকে রাজগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা কর্মসূচি পহেলা বৈশাখে কৃষক কার্ড উদ্বোধন করা হবে : ড. রাশেদ আল মাহমুদ

খাসির কলিজা কারি রাঁধুন পোস্ত বাটায়

  • আপডেট টাইম : শনিবার, ৩১ জুলাই, ২০২১
  • ২৪৩ বার পঠিত

লাইফস্টাইল ডেস্ক : খাসির কলিজা খেতে সবাই কমবেশি পছন্দ করেন। কলিজায় আছে অনেক পুষ্টিগুণ। এতে আছে ভিটামিন এ ও প্রচুর আমিষ। এই উপাদানগুলো শরীরের জন্য অনেক গুরুত্বপূর্ণ।

কলিজায় আরও আছে উচ্চমাত্রার ভিটামিন বি ৬। এ ছাড়াও কলিজায় থাকা কোলাজেন ও ইলাস্টিন নামের উপকরণ শিরা উপশিরার দেয়ালকে প্রসারিত করে। ফলে রক্ত প্রবাহ সহজ হয়।

অনেকেই বিভিন্ন উপায়ে কলিজা রান্না করে থাকেন। তবে কখনো কি পোস্ত বাটা দিয়ে রেঁধে খেয়েছেন! খুবই সুস্বাদু এই পদটি চাইলেই তৈরি করে নিতে পারেন রেসিপি অনুযায়ী-

উপকরণ : ১. কলিজা আধা কেজি
২. পোস্তবাটা ১ চা চামচ
৩. পেঁয়াজ বাটা ২ টেবিল চামচ
৪. পেঁয়াজ কুচি ১টি
৫. আদা বাটা ১ টেবিল চামচ
৬. রসুন বাটা ১ টেবিল চামচ
৭. জিরা বাটা ১ চা চামচ
৮. হলুদ গুঁড়ো ১ চা চামচ
৯. মরিচ গুঁড়ো দেড় চা চামচ
১০. ধনেগুঁড়া আধা চা চামচ
১১. জায়ফল-জয়ত্রী বাটা ১/৩ চা-চামচ
১২. গরম মসলা গুঁড়ো ১ চা চামচ
১৩. আস্ত এলাচ, দারুচিনি, লবঙ্গ সব ২-৩টি করে
১৪. লবণ স্বাদ মতো
১৫. তেল ১ কাপ

পদ্ধতি : কলিজা গরম পানিতে ২-৩ মিনিট রেখে বা জ্বাল দিয়ে পানি ফেলে দিন। এরপর পরিষ্কার পানিতে ধুয়ে তুলে রাখুন। পেঁয়াজ কুচি বেরেস্তা করে তুলে রাখুন।

এবার কড়াইতে তেল গরম করে নিন। আস্ত গরম মসলা দিয়ে ১ মিনিট নাড়ুন। পেঁয়াজ দিয়ে নরম করে ভেজে নিন।

এবার আদা-রসুন বাটা দিয়ে নাড়তে থাকুন। পোস্ত বাদে অল্প গরম পানি ও বাকি সব মসলা দিয়ে ভালো করে কষাতে থাকুন।

এরপর অল্প অল্প করে পানি দিয়ে মসলা কষিয়ে কলিজা নেড়ে ঢেকে দিন। কলিজা সেদ্ধ হলে পোস্ত দিয়ে আবার নেড়ে ঢেকে দিন।

চাইলে কাঁচা মরিচ দিতে পারেন। ঝোল শুকিয়ে ঘন হয়ে এলে, উপর দিয়ে বেরেস্তা ছড়িয়ে নামিয়ে পরিবেশন করুন পোস্ত বাটায় মজাদার খাসির কলিজা কারি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com