রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
যশোরের একটি মসজিদে ইতিকাফে বোসেছে দেশি-বিদেশি মোট ১৬০০ জন খালেদা জিয়ার গাড়িবহরে হামলা: সাবেক কাউন্সিলর মিন্টু দুই দিনের রিমান্ডে কোম্পানি করদাতাদের রিটার্ন দাখিলের সময়সীমা ১৫ এপ্রিল পর্যন্ত বাড়ালো এনবিআর কাউকে ঈদের আনন্দ থেকে বঞ্চিত করা যাবে না—সেলিম উদ্দিন গণভোটের রায় বাস্তবায়ন করার আগে সংবিধানে সংশোধন আনতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পহেলা বৈশাখ কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বরিশালে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উদযাপন বরিশালে শেষ সময়ে জমে উঠেছে ঈদের কেনাকাটা বগুড়া-৬ উপনির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ সিটিটিসি’র অভিযানে ৯ জন মাদকসেবী গ্রেফতার

যেসব কাজে ধ্বংস ও কল্যাণে দোয়া করেন ফেরেশতারা

  • আপডেট টাইম : রবিবার, ১ আগস্ট, ২০২১
  • ২৫৬ বার পঠিত

ধর্ম ডেস্ক : আল্লাহ তাআলা কুরআনুল কারিমে মানুষকে দান করতে এবং কৃপণতা পরিহার করতে নির্দেশ দিয়েছেন। এই দুই শ্রেণির মানুষের জন্য ধ্বংস ও কল্যাণে প্রতিদিন দুই জন ফেরেশতা আল্লাহর কাছে প্রার্থনা করেন মর্মে ঘোষণা দিয়েছেন স্বয়ং বিশ্বনবি। এ সম্পর্কে কুরআনুল কারিমে মহান আল্লাহ ঘোষণা করেন-
‘অতঃপর যে ব্যক্তি দান করেছে এবং আল্লাহকে ভয় করেছে আর ভাল কথাকে সত্য বলে বুঝেছে, তবে আমি তাকে শান্তির উপকরণ প্রদান করব। আর যে ব্যক্তি কার্পণ্য করেছে এবং বেপরোয়া হয়েছে আর ভাল কথাকে অবিশ্বাস করেছে, এ ফলশ্রুতিতে আমি তাকে ক্লেশদায়ক বস্তুর জন্য আসবাব প্রদান করব। (সুরা আল-লাইল : আয়াত৫-৯)

এ আয়াতের ব্যাখ্যায় এসেছে প্রতিদিন দুই জন ফেরেশতার একজন আল্লাহ তাআলার কাছে দানকারীর জন্য কল্যাণের প্রার্থনা করেন। আর এক কৃপণের জন্য ধ্বংসের বদদোয়া করেন। হাদিসে পাকে এসেছে-
হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘প্রতিদিন সকালে দুই জন ফেরেশতা অবতরণ করেন। তাঁদের একজন বলেন, হে আল্লাহ! দাতাকে তার দানের উত্তম বিনিময় দান করুন। আর অপরজন বলেন, হে আল্লাহ! আপনি কৃপণকে ধ্বংস করে দিন।’ (বুখারি)

কুরআন-সুন্নাহর ঘোষণা অনুযায়ী প্রত্যেক মানুষের উচিত ৩ টি কাজ মেনে চলা আর ৩টি কাজ থেকে বিরত থাকা। যে ৩টি কাজ মেনে চললে আল্লাহর অনুগ্রহ পাওয়া যাবে এবং যে ৩ কাজে ধ্বংস অনিবার্য; তাহলো-
কল্যাণ লাভের ৩ কাজ
১. আল্লাহর জন্য দান করা।
২. আল্লাহকে ভয় করা।
৩. ভালো কথাগুলোকে সত্য বলে মেনে নেওয়া।

ধ্বংস হওয়ার ৩ কাজ
১. কৃপণতা করা।
২. ইসলামের বিধান না মেনে বেপরোয়া হওয়া। এবং
৩. ভালো কথাকে অবিশ্বাস করা। এ ৩ কাজ করলে ফেরেশতারা আল্লাহর কাছে ওই ব্যক্তির ধ্বংসের জন্য বদদোয়া করে।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে কল্যাণ ও অনুগ্রহ পেতে উল্লেখিত কাজগুলো যথাযথভাবে মেনে চলার তাওফিক দান করুন। কুরআনের নির্দেশনা ও হাদিসের ওপর আমল করার তাওফিক দান করুন। আমিন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com