রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
অস্ট্রেলিয়ায় রাজনৈতিক আশ্রয় চাওয়া আরও ৩ ইরানি নারী ফুটবলার দেশে ফিরবেন ইরাকে বিমান দুর্ঘটনায় নিহত ৬ মার্কিন সেনার পরিচয় প্রকাশ উন্নয়ন টেকসই করতে কারিগরি পদে দক্ষ প্রকৌশলীদের নিয়োগ প্রয়োজন : মীর শাহে আলম জনগণের মুখে হাসি ফোটানোই এখন বিএনপির প্রধান লক্ষ্য: কেসিসি প্রশাসক মঞ্জু বিএনপি সংবাদপত্রের স্বাধীনতার পক্ষে থেকে সঠিক সমাজ বিনির্মাণে কাজ করে যাবে : টুকু লাকসাম, মনোহরগঞ্জ ও লাকসাম পৌরসভার আয়োজনে ইফতার মাহফিল লালমনিরহাটে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান খাগড়াছড়িতে কার্বারীদের সম্মানজনক ভাতা ও প্রথাগত প্রশাসনের দাবি এসোসিয়েশনের সম্মেলনে আরো ৫ সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি ঝালকাঠিতে নৌ কর্মকর্তা’র প্রাইভেটকার খাদে পড়ে দেড় বছরের শিশু নিহত

এই গরমে সতেজ থাকার সহজ উপায়

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩ আগস্ট, ২০২১
  • ২৮২ বার পঠিত

ঢাকা : দেশজুড়ে প্রচণ্ড দাবদাহ চলছে। গরমে জনজীবন অতিষ্ঠ। এ অবস্থায় একটু প্রশান্তির জন্য খাওয়াদাওয়া ও শরীরের প্রতি বাড়তি যত্ন নেওয়া ভীষণ দরকার। আসুন, জেনে নিই, এই গরমে কী কী উপায়ে মিলতে পারে স্বস্তি!
১. দুপুরের রোদে না বেরোনোর চেষ্টা করবেন। জেনে রাখুন দুপুর ২টা পর্যন্ত তাপমাত্রা সব থেকে বেশি থাকে। এই সময় বাইরে গেলে অসুস্থ হয়ে পড়ার ঝুঁকি থাকে। খুব কষ্ট হয়। তাই চেষ্টা করবেন দুপুর ১২টা থেকে দুপুর ৩টার মধ্যে অফিসে বা কোনো ঘরে থাকার।

২. এই সময়ে বেশি মসলাদার খাবার ও বেশি মাংস খেলে হজমের সময় শরীরে বাড়তি তাপ উৎপন্ন হয়। তাই হালকা খাবার খেতে হবে। রোজকার ডায়েটে রাখুন টক দই, যা হজমশক্তি বাড়বে।

৩. গরমে শরীর অস্থির লাগলে চোখে মুখে ঠান্ডা পানির ঝাপটা দিতে হবে। সম্ভব হলে গোসল করে নিলে ভালো হয়।

৪. পর্যাপ্ত পরিমাণে পানি ও জলীয় খাবার খেতে হবে। বাড়িতে পাতা দইয়ের ঘোল, লবণ লেবুর শরবত, ডাবের পানি, যে কোনো টাটকা ফলের রস (ক্যান বন্দি চিনি দেওয়া ফলের রস নয়) খেলে চট করে ক্লান্ত হবেন না।

৫. শসা, জামরুল, তরমুজ, আঙুরসহ যে কোনো টাটকা ফল খেলে ভালো হয়।

৬. গরমকালে ৩ থেকে ৪ বার গোসল করলে গরমের কষ্ট অনেক কম হয়।

৭. হালকা রঙের সুতির ঢিলে পোশাক পরতে হবে। বাইরে বেরোনোর সময় সানস্ক্রিন মাখা উচিত।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com