সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
মনোহরগঞ্জের নরহরিপুরে প্রীতিফুটবল ম্যাচ খেলা অনুষ্ঠিত মনোহরগঞ্জের নরহরিপুরে প্রীতিফুটবল ম্যাচ খেলা অনুষ্ঠিত হাসপাতালে হঠাৎ স্বাস্থ্য প্রতিমন্ত্রী: ‘ত্রুটিহীন সেবা নিশ্চিত করতে সরকারি নজরদারি’ সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা বাড়তে পারে জাইমা রহমানের চেলসির বয়স ভিত্তিক দলে সুযোগ পাওয়ার খবর নিয়ে অবস্থান পরিষ্কার করলেন ক্রীড়া প্রতিমন্ত্রী সুন্দরবনে অস্ত্র ও গোলাবারুদসহ সুমন বাহিনীর সক্রিয় সদস্য আটক পটুয়াখালীতে ইয়াবা ও নগদ টাকাসহ মাদক কারবারি গ্রেফতার ঈদের ছুটিতে পঞ্চগড় জেলা প্রশাসন ইকোপার্কে দর্শনার্থীদের ঢল তেহরানে বিস্ফোরণ, ইসরাইলের নতুন হামলার ঘোষণা ঈদের ছুটিতে চাঁদপুর তিন নদীর মোহনায় উপচে পড়া ভিড়

করপোরেট অফিসের জন্য আইকনিক টাওয়ার করবে ওয়ালটন

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১২ আগস্ট, ২০২১
  • ২৪৩ বার পঠিত

জ্যেষ্ঠ প্রতিবেদক : শাারবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত কোম্পানি ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের পরিচালনা পর্ষদ বসুন্ধরায় জমি কেনার সিদ্ধান্ত অনুমোদন দিয়েছে। এই জমিতে আইকনিক টাওয়ার নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে প্রতিষ্ঠানটি জানিয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, রাজধানীর বসুন্ধরায় ২৩৬.৩৬২৫ ডেসিমেল এই জমির মূল্য রেজিস্ট্রেশন ও অন্যান্য খরচ ছাড়া ১৭১ কোটি ৯০ লাখ টাকা। এই জমিতেই ওয়ালটন করপোরেট অফিসের জন্য আইকনিক টাওয়ার তৈরি করবে ।

এদিকে, সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ২৫০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে ওয়ালটন। একই সঙ্গে কোম্পানিটি তাদের উদ্যোক্তা বা পরিচালকদের ১৭০ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার ঘোষণা দিয়েছে।

গতকাল মঙ্গলবার কোম্পানির পর্ষদ সভায় ২০২১ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ঘোষিত লভ্যাংশ অনুমোদনের জন্য ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের বার্ষিক সাধারণ সভা (এজিএম) হবে আগামী ২৯ সেপ্টেম্বর। এ সংক্রান্ত রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৫ সেপ্টেম্বর।

২০২১ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরে কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৫৪.২১ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে শেয়ারপ্রতি আয় ছিল ২৪.২১ টাকা। সে হিসেবে আলোচ্য সময়ে শেয়ারপ্রতি আয় বেড়েছে ৩০ টাকা বা ১২৪ শতাংশ।

এদিকে, আলোচ্য সময়ে কোম্পানির পুনর্মূল্যায়নসহ শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩১১.৫৯ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে এনএভিপিএস ছিল ২৬৪.৪৮ টাকা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com