বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
রাজশাহীতে বিজিবির অভিযানে মাদকদ্রব্য জব্দ বরিশালে চরমোনাই ঘাটে লঞ্চডুবি কুমিল্লায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সদর দপ্তর বন্ধ করছে ন্যাশনাল ব্যাংক অব কুয়েত ‘বাংলাদেশ-জাপানের বন্ধুত্ব অভিন্ন আকাঙ্ক্ষা ও অগ্রগতির গভীরে প্রোথিত’ বাংলাদেশে কর্মসংস্থান সৃষ্টিতে সহযোগিতার আশ্বাস রাঙ্গামাটি-চট্টগ্রাম মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন ইসরাইলকে লক্ষ্য করে তৃতীয় ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি হুতি বিদ্রোহীদের সংবাদকর্মীদের সব ধরনের সুরক্ষা ও সুযোগ-সুবিধা নিশ্চিত করবে সরকার: আলমগীর হোসেন চুক্তি হোক বা না হোক, ‘খুব শিগগিরই’ ‘ ইরান ছাড়বে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

দক্ষিণখানে ফার্মেসিতে মডার্নার টিকা

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৯ আগস্ট, ২০২১
  • ২২৯ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর দক্ষিণখানে একটি ফার্মেসি থেকে মডার্নার টিকা জব্দের ঘটনায় দোকানের মালিকসহ ৩ জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে।

এর আগে রাতে রাজধানীর দক্ষিণখানে একটি ফার্মেসি থেকে মডার্নার ২০ ডোজ টিকা জব্দ করে পুলিশ। এ ঘটনায় পুলিশ একজনকে আটক করে।

বুধবার রাত ১২টার দিকে রাজধানীর দক্ষিণখানের চালাবন এলাকায় অভিযান চালিয়ে ফার্মেসির মালিক বিজয় কৃষ্ণ তালুকদারকে তাকে আটক করা হয়। এ সময় ফার্মেসি থেকে মডার্না টিকার দুই অ্যাম্পল এবং ২০টি ফাঁকা বক্স জব্দ করা হয়। সাধারণত প্রতি বক্সে ১০টি করে অ্যাম্পল ইনজেকশন থাকে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন খবরের ভিত্তিতে রাত ১২টার দিকে ওই এলাকায় অভিযান চালানো হয়। সেখানে এক দম্পতিকে করোনা টিকা দেওয়ার প্রমাণ পায় পুলিশ। এ ছাড়া ওই ফার্মেসি থেকে আরও অনেককে টিকা দেওয়া হয়েছে বলে তথ্য মিলেছে।

রাতে দক্ষিণখান থানার পরিদর্শক (ওসি) আফতাব উদ্দিন সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ফার্মেসি থেকে মডার্না ভ্যাকসিনের দুটি ভাওয়েল উদ্ধার করা হয়েছে, যা ১৪-১৮ জনের শরীরে প্রয়োগ করা যেত। এছাড়া ভ্যাকসিনের বেশকিছু খালি বোতল জব্দ করা হয়েছে। পরে সরকারি নীতিমালা ছাড়া অবৈধভাবে করোনার টিকা দেওয়ায় প্রতিষ্ঠানটির মালিক বিজয়কৃষ্ণ তালুকদারকে আটক করা হয়।

ওসি আফতাব উদ্দিন আরও জানান, প্রাথমিকভাবে জানা গেছে, ওই ফার্মেসিতে ৫০০ টাকার বিনিময়ে প্রতি ডোজ করোনার টিকা দেওয়া হতো। তবে এ পর্যন্ত কতজনকে সেখানে টিকা দেওয়া হয়েছে বিষয়টি এখনো নিশ্চিত নয়। কোথা থেকে কীভাবে এ ভ্যাকসিন তার কাছে এলো এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com