সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
মিরপুরে আমিনুল হকের ব্যতিক্রমী উদ্যোগ: পাঁচ ওয়াক্ত নামাজ পড়ায় মিললো সাইকেল ইরান যুদ্ধ শেষে চুক্তিতে রাজি হতে প্রস্তুত নন ট্রাম্প খুলনায় অস্ত্র, গোলাবারুদসহ সন্ত্রাসী খবির মোল্লা গ্রুপের ৭ সদস্য আটক শ্যামপুরে ডিএসসিসির মাসব্যাপী পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান শুরু পবিত্র রমজানে অধিকাংশ খাদ্যপণ্যের দাম স্থিতিশীল রয়েছে বিএনপি নেতৃত্বাধীন সরকারের মন্ত্রীদের নিয়ে অপতথ্য প্রচার শনাক্ত : বাংলাফ্যাক্ট কারিগরি-মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক ও শিক্ষার্থীদের আর্থিক অনুদানের আবেদন আহ্বান ইউএনজিএ সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতায় রাশিয়ার সমর্থন চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নোয়াখালীতে ২০০জন হাফেজকে সংবর্ধনা দেন ইসলামী ছাত্রশিবির গোদাগাড়ীতে পরকীয়া প্রেমের টানে চুরি সোনা ও নগদ টাকাসহ পুত্রবধূ ও তার প্রেমিক গ্রেফতার

ঘরেই স্বাস্থ্যকর উপায়ে তৈরি করুন স্পঞ্জ কেক

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৬ আগস্ট, ২০২১
  • ২৪৮ বার পঠিত

লাইফস্টাইল ডেস্ক : কেক খেতে কে না পছন্দ করেন! তবে কেকের উপরের ক্রিম অনেকেই খেতে চান না। এ কারণে স্পঞ্জ কেকের কদর ঘরে-বাইরে সবখানেই।

হালকা ক্ষুধার বড় সমাধান হলো স্পঞ্জ কেক। চাইলে ঘরেই স্বাস্থ্যকর উপায়ে তৈরি করে নিতে পারেন স্পঞ্জ কেক। জেনে নিন রেসিপি-
উপকরণ : ১. ময়দা ১কাপ
২. চিনির গুঁড়া ১ কাপ
৩. কর্নফ্লাওয়ার ৪ টেবিল চামচ
৪. বেকিং পাউডার ১ চা চামচ
৫. ডিম ৩টি
৬. ভ্যানিলা অ্যাসেন্স ১ চা চামচ
৭. বাটার পেপার প্রয়োজনমতো
৮. মাখন সামান্য

পদ্ধতি : প্রথমে চালুনিতে ময়দা, কর্নফ্লাওয়ার ও বেকিং পাউডার চেলে নিন। এবার অন্য একটি পাত্রে ৩ ডিমের সাদা অংশ ভালো করে বিট করে নিতে হবে। এটি লো স্পিডে ২-৩ মিনিট পর্যন্ত করতে হবে। সাদা ভাব না আসা পর্যন্ত বিট করতেই থাকুন।

এর মাঝে চিনির গুঁড়া দিয়ে অল্প অল্প করে বিট করুন। একদম ক্রিমি ফোম তৈরি না হওয়া পর্যন্ত বিট করতে হবে। লো স্পিডে বিট করতে করতেই মিশিয়ে নিতে হবে ভ্যানিলা অ্যাসেন্স ও ডিমের কুসুম। আরও ১০-১৫ সেকেন্ড বিট করুন।

এরপর চেলে রাখা ময়দার মিশ্রণটি খুব ধীরে ধীরে মিশিয়ে দিন ডিমের মিশ্রণে। অল্প অল্প করে ময়দা নিয়ে একদিকে ঘুরিয়ে, চামচ বা হাতার সাহায্যে করতে হবে এই কাজ। কোনোভাবেই ফোম নষ্ট না হয়; সেদিকে খেয়াল রাখতে হবে।

কেকটিনের মাপে বাটার পেপার কেটে বসিয়ে দিন এর ভেতরে। এরপর অল্প বাটার ব্রাশ করে উপর দিয়ে ব্যাটার ঢেলে দিন। ট্যাপ করে নিতে হবে তিনবার।

১৮০ ডিগ্রি ডেলসিয়াস তাপমাত্রায় ওভেন প্রি-হিট করে নিন। এর মধ্যে কেকের ব্যাটার ২৫ মিনিটের জন্য বসিয়ে দিন। বের করার আগে একটি টুথপিক দিয়ে পরীক্ষা করুন, কেক হয়েছে কি না।

ওভেন থেকে বের করে উপরে একটি পরিষ্কার কাপড় দিয়ে ঢেকে রাখুন কেকটি। এভাবে ঠান্ডা করুন। ঠান্ডা হলে ছুরি দিয়ে চারপাশ কেটে অন্য একটি পাত্রেউপুর করে ঢেলে নিন। তৈরি হয়ে গেলে তুলতুরে ভ্যানিলা স্পঞ্জ কেক।

চাইলে পিস আকারে কেটে পরিবেশন করতে পারেন স্পঞ্জ কেক। এছাড়াও এর উপরে ডেকোরেশনও করতে পারেন। খুবই সহজ উপায়ে তৈরি করা যায় এই কেকটি। তাই শিশুর থেকে বড় সবাই খেতে পারেন মজাদার স্পঞ্জ কেক।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com