শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
রামপালে সড়ক দুর্ঘটনায় নিহত ১০ জনের দাফন সম্পন্ন পরিবর্তন আনতে,প্রধানমন্ত্রী ব্রিগেড সমাবেশ এর প্রস্তুতি চলছে জোর কদমে বাগদাদে নতুন করে বিস্ফোরণের শব্দ জাতীয়তাবাদী চেতনাকে বেগবান করতে জাসাসকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: মীর হেলাল দুমকি উপজেলায়, নির্মাণাধীন ভবন থেকে পড়ে দুই শ্রমিক আহত।। কোস্ট গার্ডের অভিযানে ১০ লাখ টাকার বিদেশি মদসহ মাদক কারবারি আটক জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রীর শ্রদ্ধা নিবেদন রমনায় মাদকবিরোধী অভিযানে গ্রেফতার পাঁচজনকে সাজা প্রদান এভারকেয়ার হাসপাতালে মির্জা আব্বাসকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী লিটনের চার আটকাতে গিয়ে আহত পাকিস্তানি ফিল্ডার, নেয়া হয়েছে হাসপাতাল

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় খুলতে পারে ১৭ অক্টোবর

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২১
  • ২৬৫ বার পঠিত

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক : এক ডোজ টিকা দেওয়া সাপেক্ষে আগামী ১৭ অক্টোবর থেকে খুলছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের ৫৩৪তম এক্সট্রা অর্ডিনারি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এস এম মনিরুল হাসান বলেন, আমরা স্বাস্থ্য অধিদপ্তরের কাছে ৪৮ হাজার টিকার জন্য আবেদন করেছি। টিকাগুলো পাওয়ার ওপর নির্ভর করবে খোলা সম্ভব হবে কি-না।
তিনি আরও বলেন, ‘আমরা যদি প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত প্রথম ডোজ টিকা নিশ্চিত করতে পারি তাহলে বিশ্ববিদ্যালয় এবং হল একইসঙ্গে খোলা হবে। সেই হিসেবেই আমাদের পরিকল্পনা রয়েছে।’

উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার বলেন, এক্সট্রা অর্ডিনারি সভায় বিশ্ববিদ্যালয় খোলা নিয়ে বিশদ আলোচনা হয়েছে। আমরা এক ডোজ টিকা দেওয়া সাপেক্ষে আগামী ১৭ অক্টোবর থেকে ২০ অক্টোবরের মধ্যে বিশ্ববিদ্যালয়ের খোলার বিষয়ে একটা নীতিগত সিদ্ধান্ত নিয়েছি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com