রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
মিরপুরে আমিনুল হকের ব্যতিক্রমী উদ্যোগ: পাঁচ ওয়াক্ত নামাজ পড়ায় মিললো সাইকেল ইরান যুদ্ধ শেষে চুক্তিতে রাজি হতে প্রস্তুত নন ট্রাম্প খুলনায় অস্ত্র, গোলাবারুদসহ সন্ত্রাসী খবির মোল্লা গ্রুপের ৭ সদস্য আটক শ্যামপুরে ডিএসসিসির মাসব্যাপী পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান শুরু পবিত্র রমজানে অধিকাংশ খাদ্যপণ্যের দাম স্থিতিশীল রয়েছে বিএনপি নেতৃত্বাধীন সরকারের মন্ত্রীদের নিয়ে অপতথ্য প্রচার শনাক্ত : বাংলাফ্যাক্ট কারিগরি-মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক ও শিক্ষার্থীদের আর্থিক অনুদানের আবেদন আহ্বান ইউএনজিএ সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতায় রাশিয়ার সমর্থন চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নোয়াখালীতে ২০০জন হাফেজকে সংবর্ধনা দেন ইসলামী ছাত্রশিবির গোদাগাড়ীতে পরকীয়া প্রেমের টানে চুরি সোনা ও নগদ টাকাসহ পুত্রবধূ ও তার প্রেমিক গ্রেফতার

অসামাজিক কাজে লিপ্ত থাকায় দুই তরুণ-তরুণীসহ চারজন আটক

  • আপডেট টাইম : সোমবার, ১৮ এপ্রিল, ২০২২
  • ১৯৪ বার পঠিত

নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জে সাংবাদিক পরিচয়ে অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে দুই তরুণ-তরুণীসহ চারজনকে আটক করেছে পুলিশ।

রোববার বিকেলে মিজমিজি পাইনাদী নতুন মহল্লা থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন মো. মহিউদ্দিন ও তার স্ত্রী আলপনা, ফজলে রাব্বী এবং ফাতেমা।

মহিউদ্দিন স্থানীয়ভাবে দলিয় রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। পাশাপাশি বেশ কিছুদিন ধরে সে নিজেকে নিউজ ২১ নামে একটি অনলাইন পোর্টাল ও আইপি টিভির সাংবাদিক পরিচয় দিয়ে দাবড়িয়ে বেড়াচ্ছিলেন। তার গলায় ঐ অনলাইন পোর্টালের লোগো সম্বলিত একটি ফিতা ঝুলতে দেখা যেতো। আটকের সময়েও তার গলায় ফিতাটি ছিল। অন্যদিকে তার স্ত্রী আলপনা দীর্ঘদিন ধরে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের সাংবাদিক বলে মানুষের কাছে পরিচয় দিতো।

প্রত্যক্ষদর্শী এলাকাবাসী জানায়, পাইনাদী নতুন মহল্লায় অবস্থিত তার নিজ বাড়িতে মহিউদ্দিনের স্ত্রী দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থান থেকে বিভিন্ন বয়সের নারী-পুরুষ ও তরুণ-তরুণী এনে গোপনে দেহ ব্যবসা করে আসছিল। এর আগে এলাকায় একাধিক এসব বিষয়ে বিচার-সালিস হয়েছে।

দুপুরে দুইজন তরুণ-তরুণী তাদের বাসায় প্রবেশ করে। বিষয়টি স্থানীয়রা টের পেয়ে বাড়ির পেছনের দিক থেকে একটি খালি রুমের জানালার ফাঁক দিয়ে ঐ দুই তরুণ-তরুণীকে অসামাজিক কাজে লিপ্ত হতে দেখে এবং মোবাইলে ভিডিও ধারণ করে। পরে স্থানীয়রা বাড়িতে প্রবেশ করে তাদের আটক করে পুলিশে খবর দেয়।

আক্তার হোসেন নামে ঐ এলাকার এক বাসিন্দা জানান, মহিউদ্দিন একাধিক মামলার আসামি। তার বিরুদ্ধে বিভিন্ন মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিল।

সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মশিউর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে অসামাজিক কাজে লিপ্ত হওয়ার অভিযোগে মহিউদ্দিন ও তার স্ত্রীসহ ৪ জনকে আটক করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com