সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
মধ্যরাত থেকে ৬০টিরও বেশি ড্রোন প্রতিহত করার দাবি সৌদি আরবের পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন ট্রাম্পের অনুরোধেও হরমুজ প্রণালীতে নৌজাহাজ পাঠাবে না অস্ট্রেলিয়া দিনাজপুরে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী খাল খনন কর্মসূচীর উদ্বোধনে দিনাজপুরের কাহারোলে প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ‘অবিলম্বে ভুল বাণিজ্যনীতি সংশোধনের’ আহ্বান চীনের পাটুরিয়া-দৌলতদিয়ার মধ্যে ফেরি চলাচল সাময়িক বন্ধ ছিল রাজবাড়ীতে সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ বাগেরহাটে স্কুলের বারান্দায় মাদক সেবন দুবাই বিমানবন্দরে সাময়িকভাবে ফ্লাইট চলাচল বন্ধ

বরিশালে গাছের সঙ্গে বাসের ধাক্কা, নিহত বেড়ে ১০

  • আপডেট টাইম : রবিবার, ২৯ মে, ২০২২
  • ২২৪ বার পঠিত

বরিশাল-ঢাকা মহাসড়কের বামরাইলে যমুনা লাইন পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে ১০ যাত্রী নিহত হয়েছেন। এতে আরও ২০ যাত্রী আহত হয়েছেন।

রোববার (২৯ মে) ভোর সাড়ে ৫টায় উজিরপুরের বামরাইলে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আর্শাদ।

তিনি বলেন, গাড়িটি ঢাকা থেকে যাত্রী নিয়ে ভাণ্ডারিয়ার উদ্দেশে যা‌চ্ছিল। পথিমধ্যে বরিশাল জেলার উজিরপুর উপজেলার বামরাইল পৌঁছালে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ১০ জন নিহত হওয়ার পাশাপাশি আরও ২০ যাত্রী আহত হন। নিহত ১০ জনের মধ্যে একটি শিশু রয়েছে। আহতদের উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তাদের কারো নাম-পরিচয় জানা যায়নি। গাড়িটি উদ্ধারে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে।

বরিশাল ফায়ার সার্ভিসের ইউনিট লিডার মো. জাহাঙ্গীর বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের গৌরনদী ও উজিরপুরের দুই ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম পরিচালনা করছে।

তিনি আরও জানান, গাড়িটি গাছ ছিরে ভেতরে ঢুকে গেছে। ফায়ার সার্ভিসের কর্মীরা গাড়িটি কেটে যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।

উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ড. প্রণব রায় শুভ বলেন, এ দুর্ঘটনায় এখন পর্যন্ত ১০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া আহতরা চিকিৎসাধীন রয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com