মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী করতে যোগাযোগ ব্যবস্থা ঢেলে সাজানো হচ্ছে: চসিক মেয়র সাবেক প্রধানমন্ত্রী ওলির মুক্তির দাবিতে বিক্ষোভ মাদক ও কিশোর গ্যাংমুক্ত আত্মনির্ভরশীল সমাজ গড়ার লক্ষ্যে ডিএনসিসি’র উন্নয়ন কাজে গুণগতমান নিশ্চিতে প্রকৌশলীদের মাঠে থাকা বাধ্যতামূলক বদলগাছী উপজেলায় কর্মরত কিছু সাংবাদিকদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে পেশাগত পরিচয়ের অপব্যবহার করে অনৈতিক সুবিধা বিমানকে যাত্রীবান্ধব ও লাভজনক করার আহ্বান বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর কুড়িগ্রামে জেলা পর্যায়ে বিকেএসপির খেলোয়াড় বাছাই অনুষ্টিত। নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা “মিজ হোসনে আরা” কে ফুলেল শুভেচ্ছা প্রদান। ভাঙনের মুখে সাতক্ষীরার দুই শত বছরের ঐতিহ্যবাহী বুধহাটা বাজার উলিপুরে সংবাদ প্রকাশের পর চিকিৎসার অভাবে মৃত্যুর সঙ্গে পাঞ্জায় লড়ছেন অসহায় শিশু আঁখির পাশে, উপজেলা প্রশাসন

উত্তরায় শিক্ষার্থীদের সড়ক অবরোধ, তীব্র যানজট

  • আপডেট টাইম : সোমবার, ২০ জুন, ২০২২
  • ১৮৭ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:  রাজধানীর উত্তরায় এনা পরিবহনের বাসের ধাক্কায় শিক্ষার্থী আহতের ঘটনায় সড়ক অবরোধ করেছেন মাইলস্টোন কলেজের শিক্ষার্থীরা। নিরাপদ সড়কের দাবিতে সোমবার (২০ জুন) বিকেল সাড়ে ৪টা থেকে শিক্ষার্থীরা আজমপুর এলাকায় উত্তরা-বিমানবন্দর সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন।

এর আগে গতকাল রোববার (১৯ জুন) এনা পরিবহনের একটি বাস মাইলস্টোন কলেজের নবম শ্রেণির এক শিক্ষার্থীকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হয় ওই ছাত্র। তার অবস্থা এখন আশঙ্কাজনক। ওই শিক্ষার্থীর নাম সাদ , বিস্তারিত পরিচয় জানা যায়নি। উত্তরা ট্রাফিক জোনের অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) বদরুল হাসান বলেন, নিরাপদ সড়কের দাবিতে বিকেল সাড়ে ৪টা থেকে মাইলস্টোন কলেজের শিক্ষার্থীরা আজমপুর এলাকায় উত্তরা-বিমানবন্দর সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে।

শিক্ষার্থীদের অবরোধের কারণে হাউজ বিল্ডিং থেকে খিলক্ষেত পর্যন্ত তীব্র যানজট ছড়িয়ে পড়েছে বলেও জানান বদরুল হাসান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com