সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী করতে যোগাযোগ ব্যবস্থা ঢেলে সাজানো হচ্ছে: চসিক মেয়র সাবেক প্রধানমন্ত্রী ওলির মুক্তির দাবিতে বিক্ষোভ মাদক ও কিশোর গ্যাংমুক্ত আত্মনির্ভরশীল সমাজ গড়ার লক্ষ্যে ডিএনসিসি’র উন্নয়ন কাজে গুণগতমান নিশ্চিতে প্রকৌশলীদের মাঠে থাকা বাধ্যতামূলক বদলগাছী উপজেলায় কর্মরত কিছু সাংবাদিকদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে পেশাগত পরিচয়ের অপব্যবহার করে অনৈতিক সুবিধা বিমানকে যাত্রীবান্ধব ও লাভজনক করার আহ্বান বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর কুড়িগ্রামে জেলা পর্যায়ে বিকেএসপির খেলোয়াড় বাছাই অনুষ্টিত। নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা “মিজ হোসনে আরা” কে ফুলেল শুভেচ্ছা প্রদান। ভাঙনের মুখে সাতক্ষীরার দুই শত বছরের ঐতিহ্যবাহী বুধহাটা বাজার উলিপুরে সংবাদ প্রকাশের পর চিকিৎসার অভাবে মৃত্যুর সঙ্গে পাঞ্জায় লড়ছেন অসহায় শিশু আঁখির পাশে, উপজেলা প্রশাসন

ডিএনসিসি’র উন্নয়ন কাজে গুণগতমান নিশ্চিতে প্রকৌশলীদের মাঠে থাকা বাধ্যতামূলক

  • আপডেট টাইম : সোমবার, ৩০ মার্চ, ২০২৬
  • ১ বার পঠিত

 ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) এলাকার চলমান উন্নয়নমূলক কাজের গুণগত মান নিশ্চিত করতে নির্বাহী প্রকৌশলীদের সরাসরি মাঠে উপস্থিত থেকে কাজ তদারকির কঠোর নির্দেশ দিয়েছেন সংস্থাটির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।

আজ সোমবার বিকেলে নগর ভবনে ডিএনসিসি’র চলমান উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি, গুণমান ও গতিশীলতা পর্যালোচনায় ঠিকাদারদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ নির্দেশনা দেন।

প্রশাসক বলেন, নগরীর উন্নয়ন কাজের মান নিশ্চিত করতে সংশ্লিষ্ট নির্বাহী প্রকৌশলীদের নিজ নিজ এলাকায় উপস্থিত থেকে কাজের গুণগত মান যাচাই করতে হবে।

তিনি আরও বলেন, কোথাও নিম্নমানের কাজ ধরা পড়লে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিয়ে পুনরায় সঠিকভাবে কাজ সম্পন্ন করাতে হবে।

মো. শফিকুল ইসলাম খান বলেন, ডিএনসিসি ও ঠিকাদারদের মধ্যে সমন্বয় ও কার্যকর বোঝাপড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, ‘আমরা কাউকে বাদ দিয়ে কাজ করতে চাই না। সবাইকে সঙ্গে নিয়েই একটি আধুনিক, সুন্দর ও বাসযোগ্য শহর গড়ে তুলতে চাই।’

সভায় প্রশাসক জোর দিয়ে বলেন, দেশের অন্যান্য সিটি কর্পোরেশনের তুলনায় ডিএনসিসিকে উন্নয়ন কার্যক্রমে অগ্রগামী থাকতে হবে।

কাজের ক্ষেত্রে কোনো ধরনের বৈষম্য বরদাশত করা হবে না বলেও তিনি এ সময় উল্লেখ করেন।

ঠিকাদারদের উদ্দেশ্যে তিনি সব উন্নয়ন কাজ নির্ধারিত সময়সীমার মধ্যেই শেষ করতে নির্দেশ দেন।

নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করতে ব্যর্থ হলে, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেন তিনি।

সভায় জানানো হয়, বর্তমানে ডিএনসিসিতে মোট ৩৪৮টি উন্নয়ন কাজ চলমান রয়েছে। এ সব প্রকল্পের আওতায় ২১৫ দশমিক ৬৫ কিলোমিটার রাস্তা, ২১৫ দশমিক ১৩ কিলোমিটার নর্দমা ও ৬৭ দশমিক ৫৯ কিলোমিটার ফুটপাত নির্মাণ ও উন্নয়ন কাজ বাস্তবায়নাধীন রয়েছে।

এ সময় বিভিন্ন ঠিকাদার তাদের কাজ বাস্তবায়নে বিদ্যমান সমস্যাগুলো তুলে ধরেন এবং সে সব সমস্যা সমাধানে ডিএনসিসি’র সহযোগিতা কামনা করেন।

মতবিনিময় সভায় ডিএনসিসি’র প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ রাকিবুল হাসানসহ সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com