সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
মিরপুরে আমিনুল হকের ব্যতিক্রমী উদ্যোগ: পাঁচ ওয়াক্ত নামাজ পড়ায় মিললো সাইকেল ইরান যুদ্ধ শেষে চুক্তিতে রাজি হতে প্রস্তুত নন ট্রাম্প খুলনায় অস্ত্র, গোলাবারুদসহ সন্ত্রাসী খবির মোল্লা গ্রুপের ৭ সদস্য আটক শ্যামপুরে ডিএসসিসির মাসব্যাপী পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান শুরু পবিত্র রমজানে অধিকাংশ খাদ্যপণ্যের দাম স্থিতিশীল রয়েছে বিএনপি নেতৃত্বাধীন সরকারের মন্ত্রীদের নিয়ে অপতথ্য প্রচার শনাক্ত : বাংলাফ্যাক্ট কারিগরি-মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক ও শিক্ষার্থীদের আর্থিক অনুদানের আবেদন আহ্বান ইউএনজিএ সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতায় রাশিয়ার সমর্থন চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নোয়াখালীতে ২০০জন হাফেজকে সংবর্ধনা দেন ইসলামী ছাত্রশিবির গোদাগাড়ীতে পরকীয়া প্রেমের টানে চুরি সোনা ও নগদ টাকাসহ পুত্রবধূ ও তার প্রেমিক গ্রেফতার

আজ সেমিফাইনালে মাঠে নামছে আর্জেন্টিনা

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৬ জুলাই, ২০২২
  • ১৯৭ বার পঠিত

কোপা আমেরিকা ফেমেনিনার সেমিফাইনালে আগামীকাল মঙ্গলবার (২৬ জুলাই) ভোরে মাঠে নামছে আর্জেন্টিনা। আসরের প্রথম পর্বে গ্রুপ ‘বি’ থেকে দ্বিতীয় দল হিসেবে সেমিফাইনালে উঠেছিল আর্জেন্টিনার মেয়েরা।

সেমিফাইনালে গ্রুপ ‘এ’র শীর্ষ দল হিসেবে শেষ চারে উঠা স্বাগতিক কলম্বিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। ম্যাচটি কলম্বিয়ার বুকারামাঙ্গায় অবস্থিত এস্তাদিও আলফনসো লোপেজে অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সময় আগামীকাল ভোর ৬টায় শুরু হবে ম্যাচ।

এই ম্যাচ জিতে ফাইনালে যাওয়ার স্বপ্নে বিভোর আর্জেন্টিনা। এর আগে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের এই শিরোপা একবারই ছুঁয়ে দেখতে পেরেছিল আকাশি-সাদারা। ২০০৬ সালে ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে হারিয়ে শিরোপা ঘরে তুলেছিল তারা।

এবারও শিরোপার তাদের পথের কাঁটা হতে পারে সেই ব্রাজিল। ২৭ জুলাই অপর সেমিফাইনালে প্যারাগুয়ের মুখোমুখি হবে তারা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com