রবিবার, ২৮ জুন ২০২৬, ০২:১০ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ওসমান হাদিকে হত্যা মামলায় সম্পূরক তদন্ত প্রতিবেদন ১৫ জুলাই স্পারসোকে আধুনিক ও যুগোপযোগী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে প্রধানমন্ত্রীর নির্দেশ জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে বাংলাদেশ বিশ্বকাপের শেষ ৩২ রাউন্ডের সূচি উজবেকিস্তানকে উড়িয়ে দিয়ে শেষ ৩২’এ ডিআর কঙ্গো ময়মনসিংহে ডিবির অভিযানে ১০ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার ময়মনসিংহে গণভোটের রায়বাস্তবায়ন ও জনদুর্গভোগ লাঘবের দাবিতে বিভাগীয় মহাসমাবেশ অনুষ্ঠিত দোয়ারাবাজারের ৭নং লক্ষীপুর ইউনিয়নের বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে জনগনের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষনা মোঃ ফরাস উদ্দিন প্রাকৃতিক উপায়ে ত্বক পরিষ্কারে কার্যকর টিপস উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে যেসব পানীয়

লঞ্চ থেকে পড়ে নদীতে ভাসছিল শিশু, উদ্ধার করল জেলে

  • আপডেট টাইম : সোমবার, ১ আগস্ট, ২০২২
  • ২২৯ বার পঠিত

পটুয়াখালীর রাঙ্গাবালী থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া লঞ্চ এমভি জাহিদ-৩ থেকে নদীতে পড়ে যাওয়া শিশু ওসমান গ‌নি জুয়েলকে ২ ঘণ্টা পর জী‌বিত উদ্ধার করেছেন জেলেরা। শিশুটি এক‌টি বাল‌তি ধরে ভেসে ছিল পটুয়াখালীর আগুনমুখা নদীতে।

রোববার দুপুরের পর লঞ্চের পেছনে গোসল করতে গিয়ে শিশুটি নদীতে পড়ে যায়।

শিশু জুয়েল ওই লঞ্চে বাবুর্চির সহকারী হিসেবে কাজ করতো। শিশুটি বর্তমানে গলাচিপার পানপট্টি ইউপির ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য জুবায়ের খানের হেফাজতে রয়েছে।

এমভি জাহিদ-৩ লঞ্চের স্টাফ শিপন জানান, তাদের লঞ্চ দুপুর ২টার দিকে ঢাকার উদ্দেশে রাঙ্গাবালীর কোরালিয়া ঘাট ত্যাগ করে। এর বেশ কিছুক্ষণ পর বাবুর্চির সহকারী জুয়েল লঞ্চের পেছনে গোসল করছিল। লোহার বালতি দিয়ে নদী থেকে পানি ওঠানোর সময় ভারসাম্য হারিয়ে নদীতে পড়ে যায় সে। তারা বিষয়টি টের পেতে পেতে লঞ্চ অনেকদূর এগিয়ে যায়। পরে মোবাইলে নিশ্চিত হয়েছি শিশুটিকে স্থানীয় জেলেরা উদ্ধার করেছে।

গলাচিপার পানপট্টি ইউপির চেয়ারম্যান মাসুদ রানা জানান, আগুনমুখা নদী থেকে একটি ছেলেকে স্থানীয় জেলেরা উদ্ধার করেছে। বর্তমানে ছেলেটি ইউপি সদস্য জুবায়ের খানের হেফাজতে রয়েছে।

ওই এলাকার ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য জুবায়ের খান জানান, তার এলাকার কয়েকজন জেলে আগুনমুখা নদীতে মাছ ধরা অবস্থায় একটি ছেলেকে লঞ্চ থেকে পড়ে যেতে দেখে। এ সময় এক জেলে জীবনের ঝুঁকি নিয়ে দুইশ মিটার সাঁতরিয়ে ছেলেটিকে উদ্ধার করে তীরে নিয়ে আসে। উদ্ধারের সময় ছেলেটির হাতে একটি বালতির রশি বাঁধা ছিল। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর ছেলেটি বর্তমানে সুস্থ রয়েছে।

গলাচিপা থানার ওসি শওকত আনোয়ার ইসলাম জানান, স্থানীয় ইউপি চেয়ারম্যান তাকে বিষয়টি অবহিত করেছেন। বর্তমান শিশুটি ওই এলাকার ইউপি সদস্যের হেফাজতে রয়েছে। শিশু শ্রমিক পড়ে যাওয়ার পরও লঞ্চটি কেনো চালিয়ে গেল তা খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com