রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
শিক্ষা মন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন মোবারক উল্লাহ মজুমদার এর করব জেয়ারত করলেন দীর্ঘ ছুটির পর শিক্ষা প্রতিষ্ঠান খুলছে আজ; পরিচ্ছন্নতা নিশ্চিতকরণে বিশেষ নির্দেশনা “রূপালী ব্যাংক পিএলসি যশোর জোনের খেলাপী ঋণ আদায় সংক্রান্ত কর্মপরিকল্পনা সভা” শিক্ষা মন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন মোবারক উল্লাহ মজুমদার এর কবর জেয়ারত করলেন এস আই আর বিরোধী–প্রকাশ্য গণ কনভেনশন। নেতাকর্মীদের সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর মাধবপুরে তিন পুকুরে বিষ প্রয়োগ, ৩৫ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ মাধবপুরে তিন পুকুরে বিষ প্রয়োগ, ৩৫ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ সংসদ কার্যকর ও প্রাণবন্ত করতে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করব ঝালকাঠিতে গাবখান নদীতে গোসল করতে নেমে মাদ্রাসা ছাত্র নিখোঁজ

রাজধানীর তুরাগে বিস্ফোরণ: নিহত বেড়ে ৭

  • আপডেট টাইম : বুধবার, ১০ আগস্ট, ২০২২
  • ২০০ বার পঠিত

রাজধানীর তুরাগের কামারপাড়া এলাকায় ভাঙারি দোকানে বিস্ফোরণে দগ্ধ মো. শরিফুল ইসলাম (৩২) নামে আরো একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ জনে।

মঙ্গলবার (৯ আগস্ট) রাত ৮টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শরিফুল।

চিকিৎসকরা জানান, তার শরীর ৮০ শতাংশ দগ্ধ ছিল। এছাড়া বর্তমানে চিকিৎসাধীন আরো একজনের অবস্থা আশঙ্কাজনক।

মৃত্যুবরণ করা অন্য ছয়জন হলেন, ওই ভাঙারি দোকান-সংলগ্ন রিকশার গ্যারেজের মালিক মো. গাজী মাজহারুল ইসলাম (৪৮), মো. আলম মিয়া (২০), মো. নূর হোসেন (৬০), মো. মিজানুর রহমান মিজান (৩৫), মাসুম আলী (৩৫) ও আল-আমিন (৩০)।

এর আগে, শনিবার (৬ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে তুরাগের দক্ষিণ রাজাবাড়ির গাজী মাজাহারুল ইসলামের ভাঙারির দোকান ও অটোরিকশার গ্যারেজে বিস্ফোরণের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, ওই ভাঙারির দোকান ও অটোরিকশার গ্যারেজ একইসঙ্গে। সেখান হঠাৎ করে কয়েক দফা বিস্ফোরণ হয়ে আগুন লেগে যায়। পরে সবার সহযোগিতায় আধা ঘণ্টার বেশি সময় চেষ্টা চালিয়ে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা যায়। এতে গ্যারেজ ও ভাঙারির দোকানের মালিক, অটোরিকশা চালকসহ ৮ জন দগ্ধ হয়েছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com