রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
দীর্ঘ ছুটির পর শিক্ষা প্রতিষ্ঠান খুলছে আজ; পরিচ্ছন্নতা নিশ্চিতকরণে বিশেষ নির্দেশনা “রূপালী ব্যাংক পিএলসি যশোর জোনের খেলাপী ঋণ আদায় সংক্রান্ত কর্মপরিকল্পনা সভা” শিক্ষা মন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন মোবারক উল্লাহ মজুমদার এর কবর জেয়ারত করলেন এস আই আর বিরোধী–প্রকাশ্য গণ কনভেনশন। নেতাকর্মীদের সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর মাধবপুরে তিন পুকুরে বিষ প্রয়োগ, ৩৫ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ মাধবপুরে তিন পুকুরে বিষ প্রয়োগ, ৩৫ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ সংসদ কার্যকর ও প্রাণবন্ত করতে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করব ঝালকাঠিতে গাবখান নদীতে গোসল করতে নেমে মাদ্রাসা ছাত্র নিখোঁজ রাজাপুরে ঢাকা-চট্টগ্রামগামী বাসে বাড়তি ভাড়া, ভোগান্তিতে যাত্রীরা

মাধবপুরে তিন পুকুরে বিষ প্রয়োগ, ৩৫ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ

  • আপডেট টাইম : রবিবার, ২৯ মার্চ, ২০২৬
  • ৩ বার পঠিত

মাধবপুর প্রতিনিধি :
ফোরকান উদ্দিন রোমান

হবিগঞ্জের মাধবপুর উপজেলার আদাঐর ইউনিয়নের মৌজপুর গ্রামে দুর্বৃত্তদের বিষ প্রয়োগে তিনটি পুকুরের মাছ মেরে ফেলার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। এতে প্রায় ৩৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা।
ক্ষতিগ্রস্ত মৎস্য খামার মালিকরা হলেন—পূর্ব পাশে থাকা পুকুরের মালিক সৈয়দ শিব্বির আহমদ শিবলী (ছোট সাহেব, মৌজপুর), দক্ষিণ পাশের পুকুরের মালিক সৈয়দ রকিবুল হোসাইন তানজির এবং পশ্চিম পাশের পুকুরের মালিক সৈয়দ হোসাইন আহমদ নোমান।
অভিযোগ সূত্রে জানা গেছে, গভীর রাতে কে বা কারা পরিকল্পিতভাবে তিনটি পুকুরে বিষ প্রয়োগ করে। সকালে স্থানীয়রা পুকুরে অসংখ্য মাছ ভেসে উঠতে দেখলে বিষয়টি প্রকাশ পায়। এতে খামার মালিকদের ব্যাপক আর্থিক ক্ষতি হয়েছে।
ভুক্তভোগী সৈয়দ শিব্বির আহমদ শিবলী বলেন, “আমরা এ ঘটনায় মৌখিক অভিযোগ করেছি। খুব শিগগিরই লিখিত অভিযোগ দিয়ে আইনগত পদক্ষেপ নেব। যারা এ ন্যক্কারজনক ঘটনা ঘটিয়েছে, তাদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাই।”
এ বিষয়ে স্থানীয় যুবক তারেক বলেন, “এ ধরনের ঘটনা এলাকায় আতঙ্ক সৃষ্টি করেছে। পরিকল্পিতভাবে ক্ষতি করার উদ্দেশ্যে এ কাজ করা হয়েছে। আমরা প্রশাসনের কাছে দ্রুত তদন্ত করে জড়িতদের শনাক্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।”
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com