সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ব্যাংক ও এমএফএস প্রতিষ্ঠানে ‘ক্যাশলেস বাংলাদেশ ইউনিট’ গঠনের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজের সূচি ঘোষনা করল বিসিবি খালে পানিপ্রবাহ নিশ্চিত করতে হবে, সরকারি টাকা চুরি করতে দেওয়া যাবে না: তথ্যমন্ত্রী ‎কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদ সহ কুখ্যাত সন্ত্রাসী খবির মোল্লা গ্রুপের ৭ সদস্য আটক ‎ পুলিশ ও র‌্যাবের শীর্ষ পদে বদলি জনগণের ভাগ্যের পরিবর্তন করাই বিএনপির রাজনীতির লক্ষ্য: প্রধানমন্ত্রী উত্তরা স্কয়ার ভবনে হামলা–ভাঙচুর: গুজব ও উত্তেজনায় পরিস্থিতি ঘোলাটে ফিটনেসবিহীন যানবাহন সড়কে চলাচল করতে দেওয়া হবে না : সড়ক পরিবহন মন্ত্রী কুমিল্লা নগরবাসীর প্রত্যাশা পূরণে সর্বোচ্চ চেষ্টা করবো : ইউসুফ মোল্লা টিপু কুমিল্লায় র‍্যাবের অভিযানে ৯৬ ক্যান বিয়ার ও ১৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নোয়াখালীতে ৯ হাসপাতাল-ডায়াগনস্টিক সেন্টার সিলগালা

  • আপডেট টাইম : বুধবার, ৩১ আগস্ট, ২০২২
  • ১৯৮ বার পঠিত

নোয়াখালীর বিভিন্ন স্থানে অবৈধ হাসপাতাল ও ক্লিনিকের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। এ সময় বিভিন্ন অনিয়মের দায়ে ৮টি ডায়াগনস্টিক ও একটি হাসপাতাল সিলগালা করে দেওয়া হয়েছে।

মঙ্গলবার দুপুর থেকে বিকেল পর্যন্ত জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখারের নেতৃত্বে এসব অভিযান পরিচালনা করা হয়।

জানা যায়, স্বাস্থ্য অধিদফতরের নির্দেশনা অনুযায়ী অবৈধ হাসপাতাল-ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে মঙ্গলবার দুপুর থেকে বিকেল পর্যন্ত অভিযানে নামে জেলা স্বাস্থ্য বিভাগ। এ সময় বৈধ কাগজপত্র না থাকায় নোয়াখালী সদর উপজেলার ট্রাস্ট ওয়ান হাসপাতাল, সোনাইমুড়ী উপজেলার আল রাজী ডায়াগনস্টিক সেন্টার, আমিষা পাড়া হাসপাতাল ফার্মেসি, মেডিল্যাব ডায়াগনস্টিক অ্যান্ড হাসপাতাল, মেডিপ্যাথ ডায়াগনস্টিক সেন্টার, কবিরহাট উপজেলার আল হেরা ডায়াগনস্টিক সেন্টার, ছোবহান মনোয়ারা ডায়াগনস্টিক সেন্টার, সূবর্ণচর উপজেলা প্যাসিফাই ডায়াগনস্টিক কমপ্লেক্স অ্যান্ড কনসালটেশন ও নোয়াখালী নিরাপদ ডায়াগনস্টি সেন্টার সিলগালা করে দেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা. মো. মাসুম ইফতেখার। তিনি বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী অবৈধ ও চিকিৎসার নামে মানুষের সঙ্গে প্রতারণা করছে এমন প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে। এর অংশ হিসেবে আজ ৯টি হাসপাতাল-ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করে দেওয়া হয়েছে।

তিনি আরো বলেন, মানুষের উন্নত স্বাস্থ্য সেবা নিশ্চিতের লক্ষ্যে নিবন্ধন নেই, নিবন্ধন থাকলেও হালনাগাদ নেই এবং নিয়ম অনুযায়ী চিকিৎসক, সেবিকা ও টেকনোলজিস্টসহ লোকবল নেই সেসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com