সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
চোরের নজর এবার লবণ মাঠে ! পেকুয়ায় লবণ মাঠের পলিথিন ও লবণ নিয়ে গেল চোরেরা বিএমইউ জামে মসজিদে ঈদের জামাত সকাল ৮টায় বিস্ফোরণে কেঁপে উঠল ইরানের রাজধানী ব্যাংক ও এমএফএস প্রতিষ্ঠানে ‘ক্যাশলেস বাংলাদেশ ইউনিট’ গঠনের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজের সূচি ঘোষনা করল বিসিবি খালে পানিপ্রবাহ নিশ্চিত করতে হবে, সরকারি টাকা চুরি করতে দেওয়া যাবে না: তথ্যমন্ত্রী ‎কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদ সহ কুখ্যাত সন্ত্রাসী খবির মোল্লা গ্রুপের ৭ সদস্য আটক ‎ পুলিশ ও র‌্যাবের শীর্ষ পদে বদলি জনগণের ভাগ্যের পরিবর্তন করাই বিএনপির রাজনীতির লক্ষ্য: প্রধানমন্ত্রী উত্তরা স্কয়ার ভবনে হামলা–ভাঙচুর: গুজব ও উত্তেজনায় পরিস্থিতি ঘোলাটে

বাজে ফিল্ডিংই ম্যাচ হারার কারণ, স্বীকার করলেন বাবর-রিজওয়ান

  • আপডেট টাইম : সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০২২
  • ১৯৯ বার পঠিত

এশিয়া কাপের ফাইনালে টস জিতে দারুণ শুরু করেছিল পাকিস্তান। তবুও শ্রীলঙ্কা শেষ পর্যন্ত সংগ্রহ করেছে ১৭০ রান। এমন শুরুর পরও লঙ্কানদের বিশাল সংগ্রহের কারণ ছিল পাকিস্তানের বাজে ফিল্ডিং। ম্যাচ শেষে তা স্বীকারও করেছেন ওপেনার রিজওয়ান ও অধিনায়ক বাবর আজম।

যেকোনো ফাইনালেই খেলোয়াড়রা একটু বেশি মনোযোগী হয়ে খেলে। ব্যাটিং, বোলিং, ফিল্ডিংটা সবাই চায় যেন অন্য সব খেলা থেকে ভালো করতে। তবে এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে পাকিস্তানের খেলোয়াড়রা বাজে ফিল্ডিংয়ের পাশাপাশি ম্যাচে ক্যাচও ছেড়েছেন বেশকিছু। যার জন্য ম্যাচে পিছিয়ে গেছে পাকিস্তান। আর ম্যাচ শেষে তা স্বীকারও করেছেন পাকিস্তান দলের ওপেনার মোহাম্মদ রিজওয়ান এবং অধিনায়ক বাবর আজম।

শুরুতে নাসিম শাহ এবং হারিস রউফ যে দুর্দান্ত বোলিং করছিলেন তাতেই ৫৮ রানে ৫ উইকেট হারিয়ে বসে শ্রীলঙ্কা। সেখান থেকে ১০০-ও পার হবে কি না, তা নিয়ে সংশয় দেখা দেয়।

কিন্তু একের পর এক মিস ফিল্ডিং। শাদাব খান যেভাবে ক্যাচ মিস করলেন; আসিফ আলি নিশ্চিত ক্যাচ ধরেছিলেন, কিন্তু শাদাব খান গিয়ে তাকে ধাক্কা দিয়ে সেটিকে ছক্কায় পরিণত করলেন। শেষ মুহূর্তে বাজে ফিল্ডিং এবং লুজ বল দিয়ে একের পর এক বাউন্ডারি এবং ছক্কা হজম করে পাকিস্তানিরা লঙ্কানদের রান তুলে দেয় ১৭০-এ।

তাই ম্যাচ শেষে হারের কারণ হিসেবে এ বাজে ফিল্ডিংকেই দায়ী করলেন উইকেটরক্ষক ব্যাটার মোহাম্মদ রিজওয়ান। রিজওয়ান বলেন, ‘তারা অবশ্যই জয়ের দাবিদার। প্রথমত, তারা আমাদের ভুলগুলোর পূর্ণ সুযোগ নিয়েছে। আমরা অনেক ভুল করেছি। আমরাও মানুষ, ভুল হতেই পারে। অথচ, টুর্নামেন্টজুড়েই আমরা ভালো খেলেছি।’

এদিকে অধিনায়ক বাবর আজম বলেন, ‘অভিনন্দন শ্রীলঙ্কাকে। দুর্দান্ত ক্রিকেট খেলেছে। বিশেষ করে আমরা শুরুতে যেভাবে চেপে ধরেছিলাম, একটা জুটিই সেখান থেকে বের করে নিয়েছে তাদের।… আমরা যেভাবে চেয়েছি সেভাবে শেষ করতে পারিনি। আমাদের ফিল্ডিং আজ (রোববার) কোনোভাবেই ভালো ছিল না। খুবই বাজে হয়েছে। যেভাবে চেয়েছিলাম, আমাদের মিডল অর্ডার সেভাবে ক্লিক করেনি।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com