রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০১:০০ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলায় নিহত ২০ পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম রকেট লঞ্চারের পরীক্ষা চালালো উত্তর কোরিয়া মধ্যপ্রাচ্য যুদ্ধ: সংঘাতের বলি হচ্ছে প্রকৃতি ও পরিবেশ সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে সংসদের অধিবেশন শুরু অস্ট্রেলিয়ায় রাজনৈতিক আশ্রয় চাওয়া আরও ৩ ইরানি নারী ফুটবলার দেশে ফিরবেন ইরাকে বিমান দুর্ঘটনায় নিহত ৬ মার্কিন সেনার পরিচয় প্রকাশ উন্নয়ন টেকসই করতে কারিগরি পদে দক্ষ প্রকৌশলীদের নিয়োগ প্রয়োজন : মীর শাহে আলম জনগণের মুখে হাসি ফোটানোই এখন বিএনপির প্রধান লক্ষ্য: কেসিসি প্রশাসক মঞ্জু বিএনপি সংবাদপত্রের স্বাধীনতার পক্ষে থেকে সঠিক সমাজ বিনির্মাণে কাজ করে যাবে : টুকু

শেখ হাসিনার আমলে মানুষের ভাগ্যের পরিবর্তন হয়েছে: এমপি শাওন

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০২২
  • ১৮৮ বার পঠিত

ভোলা-৩ আসনের সংসদ সদস্য (এমপি) নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, শেখ হাসিনা সরকারের আমলে দেশের প্রতিটি মানুষের ভাগ্যের পরিবর্তন হয়েছে। বর্তমানে বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় ১৩ বছরে সাড়ে ৪ গুণ বৃদ্ধি পেয়েছে।

সোমবার ভোলার লালমোহনে বহুমুখী দুর্যোগ আশ্রয়ণ (এমডিএসপি) প্রকল্পের আওতায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের বাস্তবায়নে প্রায় ২৩ কোটি টাকা ব্যয়ে ৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বহুমুখী একাডেমিক ভবন উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

এমপি শাওন বলেন, বিএনপি যখন ক্ষমতায় ছিল নিজেদের আখের গুছিয়েছে। দুর্নীতির মাধ্যমে হাজার হাজার কোটি টাকা দেশ থেকে বিদেশে পাচার করেছে। দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।

লালমোহন উপজেলা প্রকৌশলী রাজীব সাহার সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম রিপন, প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ মো. রুহুল আমিনসহ স্থানীয় আওয়ামী লীগ নেতারা ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতিরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com