রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
লালমনিরহাটে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান খাগড়াছড়িতে কার্বারীদের সম্মানজনক ভাতা ও প্রথাগত প্রশাসনের দাবি এসোসিয়েশনের সম্মেলনে আরো ৫ সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি ঝালকাঠিতে নৌ কর্মকর্তা’র প্রাইভেটকার খাদে পড়ে দেড় বছরের শিশু নিহত প্রথমবারের মত পাঁচ ম্যাচের সিরিজে মুখোমুখি নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা মধ্যপ্রাচ্যের যুদ্ধে বাড়ছে প্রাণহানি: কোন দেশে কত হতাহত শ্রীকাইলের গ্যাসক্ষেত্রে ৫ নম্বর কূপ উদ্বোধন করেছেন জ্বালানি প্রতিমন্ত্রী দীর্ঘদিন যুদ্ধ চললে বাংলাদেশেও প্রভাব পড়বে: বাণিজ্যমন্ত্রী ভৌতিক সিনেমায় দেখা যাবে অভিষেক বচ্চনকে রাজগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা কর্মসূচি

পুতিনের সেনা বাড়ানোর ঘোষণায় পশ্চিমাদের প্রতিক্রিয়া

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২
  • ১৭৭ বার পঠিত

ইউক্রেন যুদ্ধে আরও সেনা পাঠানোর ঘোষণা ও পারমাণবিক অস্ত্র ব্যবহার নিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমিরি পুতিনের কড়া হুঁশিয়ারির পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে পশ্চিমা বিভিন্ন দেশ। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের বর্তমান পরিস্থিতি বিবেচনায় মস্কোর এ সেনা সমাবেশকে ঘিরে উত্তেজনা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। খবর রয়টার্স ও বিবিসির।

এক ভিডিও বার্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, আন্তর্জাতিক সম্প্রদায় পুতিনকে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে দেবে এমনটা তিনি বিশ্বাস করেন না। একই সঙ্গে রুশ বাহিনী ইউক্রেনের যেসব এলাকা দখলে নিয়েছে, সেসব ভূখণ্ড দখলমুক্ত করার পথে ইউক্রেনীয় সেনারা এগিয়ে যাচ্ছে বলেও দাবি করেন তিনি। যুদ্ধের ময়দানে রাশিয়ার ক্রমাগত ব্যর্থতার মুখে পুতিন সেনা সমাবেশের এ ঘোষণা দিয়েছেন বলেও মন্তব্য করেন জেলেনস্কি।

পুতিনের ভাষণের কারণে ইউক্রেন যুদ্ধে সহিংসতা উদ্বেগজনকভাবে বেড়ে যেতে পারে বলে জানিয়েছে যুক্তরাজ্য। এক বিবৃতিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, পুতিনের এ হুমকি গুরুত্বসহকারে বিবেচনা করা উচিত।

এদিকে যুক্তরাষ্ট্রের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পরমাণু অস্ত্র ব্যবহার করার ঘোষণা চরম ‘দায়িত্বজ্ঞানহীন’। একই সঙ্গে মস্কোর কৌশলগত হুমকির বিষয়টি পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছেন হোয়াইট হাউসের মুখপাত্র জন কিরবি। রাশিয়া থেকে নতুন করে আরও তিন লাখ রিজার্ভ সেনা সমাবেশের ঘোষণাকে পুতিনের দুর্বলতা হিসেবে আখ্যা দিয়েছেন জন কিরবি।

পুতিনের সেনা সমাবেশের ঘোষণা ও পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকিকে ‘বিপজ্জনক ও বেপরোয়া’ পদক্ষেপ হিসেবে দেখছেন ন্যাটো মহাসচিব জেন্স স্টলটেনবার্গ। পারমাণবিক অস্ত্র ব্যবহারের গুরুতর পরিণতি নিয়ে মস্কোর সঙ্গে যেন কোনো ভুল বোঝাবুঝি না হয়, সেই বিষয়টি ন্যাটো নিশ্চিত করবে বলেও রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে জানান তিনি।

অন্যদিকে পুতিনের ঘোষণার পর উদ্বেগ প্রকাশ করলেও ইউক্রেন ইস্যুতে আগের অবস্থানে আছে বলে জানিয়েছে চীন। সেই সঙ্গে বাড়তে থাকা উত্তেজনা কমাতে সব পক্ষকে আলোচনার টেবিলে বসার পরামর্শ দিয়েছে বেইজিং।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com