বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ময়মনসিংহ বোর্ডে পরীক্ষার্থী ৭৩ হাজার ৩৭ জাইকা-সহায়তাপ্রাপ্ত আরবান বিল্ডিং সেফটি প্রকল্পে ঋণ বিতরণের শর্ত শিথিল রাজশাহীর বিএনপি নেতা টুকুর বিরুদ্ধে ভিত্তিহীন অপপ্রচার দেশ রক্ষায় কেটেছে যৌবন, বার্ধক্যে অটোরিকশার স্টিয়ারিং হাতে, মাত্র ৮ হাজার ৪০০ টাকার পেনশনে মানবেতর জীবনযাপন অবসরপ্রাপ্ত ল্যান্স কর্পোরাল রফিকুল ইসলামের গোদাগাড়ী মেডিকেল মোড়ে আম গাছে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার সুষ্ঠু তদন্ত ও বিচারহীনতার অবসানের দাবি এলাকাবাসীর সারা দেশে এইচ এস সি পরীক্ষা শুরু,মোট পরিক্ষার্থী ১২ লক্ষ ৭০ হাজার ৫৮৩ কালীগঞ্জে পরিক্ষার্থী ১৮৫৫ জন মাদক পাচার চক্র দমনে সহযোগিতা নিয়ে চিলি-উরুগুয়ের আলোচনা নজরুলজয়ন্তী উপলক্ষে কুড়িগ্রামে শিক্ষার্থীদের রচনা, বিতর্ক ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা নিহত বিএনপি ইউনিট সাধারণ সম্পাদক বাসারের এতিম দুই সন্তানের দায়িত্ব নেবে কে ও জনমনে প্রশ্ন বসনিয়াকে হারিয়ে শেষ ষোলোয় যুক্তরাষ্ট্রবসনিয়াকে হারিয়ে শেষ ষোলোয় যুক্তরাষ্ট্র

সাগরে সৃষ্টি হচ্ছে লঘুচাপ, বাড়বে বৃষ্টি

  • আপডেট টাইম : শনিবার, ১ অক্টোবর, ২০২২
  • ১৯০ বার পঠিত

আগামী তিনদিনের মধ্যে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। লঘুচাপ সৃষ্টি হলে এর প্রভাবে দেশে বৃষ্টির প্রবণতা বাড়তে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।
এর আগে চলতি মাসে বঙ্গোপসাগরের দুটি লঘুচাপ সৃষ্টি হয়েছিল। এর প্রভাবে সারাদেশে বেশ বৃষ্টিও হয়েছে। তবে এখন রাজশাহী বিভাগ ছাড়া দেশের অন্যান্য অঞ্চলে বৃষ্টির প্রবণতা খুবই কম।

বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার সকাল পর্যন্ত দেশের বেশিরভাগ অঞ্চল ছিল বৃষ্টিহীন। বরিশাল বিভাগে কোনো বৃষ্টি ছিল না। এসময় সবচেয়ে বেশি ৪১ মিলিমিটার বৃষ্টি হয়েছে সিরাজগঞ্জের তাড়াশে।

গত দুদিন ঢাকার আকাশ মেঘলা এবং সঙ্গে বৃষ্টি ছিল। তবে আজ শুক্রবার সকাল থেকেই ঢাকার আকাশে রোদের আধিপত্য। সঙ্গে বাড়ছে গরমও।

আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ জানান, শুক্রবার সকাল ৯টা থেকে শনিবার ৯টা পর্যন্ত চট্টগ্রাম ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে।

এ সময়ে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানান তিনি।

মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর-বঙ্গোপসাগরের অন্যত্র মাঝারি অবস্থায় রয়েছে জানিয়ে বজলুর রশিদ বলেন, আগামী তিনদিনের মধ্যে উত্তর-বঙ্গোপসাগরে একটি লঘুচাপের সৃষ্টি হতে পারে।

বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস ছিল ভোলায়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com