রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
উন্নয়ন টেকসই করতে কারিগরি পদে দক্ষ প্রকৌশলীদের নিয়োগ প্রয়োজন : মীর শাহে আলম জনগণের মুখে হাসি ফোটানোই এখন বিএনপির প্রধান লক্ষ্য: কেসিসি প্রশাসক মঞ্জু বিএনপি সংবাদপত্রের স্বাধীনতার পক্ষে থেকে সঠিক সমাজ বিনির্মাণে কাজ করে যাবে : টুকু লাকসাম, মনোহরগঞ্জ ও লাকসাম পৌরসভার আয়োজনে ইফতার মাহফিল লালমনিরহাটে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান খাগড়াছড়িতে কার্বারীদের সম্মানজনক ভাতা ও প্রথাগত প্রশাসনের দাবি এসোসিয়েশনের সম্মেলনে আরো ৫ সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি ঝালকাঠিতে নৌ কর্মকর্তা’র প্রাইভেটকার খাদে পড়ে দেড় বছরের শিশু নিহত প্রথমবারের মত পাঁচ ম্যাচের সিরিজে মুখোমুখি নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা মধ্যপ্রাচ্যের যুদ্ধে বাড়ছে প্রাণহানি: কোন দেশে কত হতাহত

নির্মাতার নামে অভিনেত্রী রাজ রিপার জিডি

  • আপডেট টাইম : বুধবার, ৩০ নভেম্বর, ২০২২
  • ১৮৪ বার পঠিত

ঢালিউডের নতুন প্রজন্মের অভিনেত্রী রাজ রিপা। বেশ কয়েকটি সিনেমার কাজ সম্পন্ন করেছেন তিনি, যেগুলো মুক্তির অপেক্ষায় রয়েছে। সাম্প্রতিক সময়ে তিনি নতুন একটি সিনেমায় চুক্তিবদ্ধ হন। সিনেমা শুটিং শুরু হওয়ার কথা ছিলো ১৯ ডিসেম্বর থেকে। কিন্তু শুটিং ফ্লোর পর্যন্ত গড়ানোর আগেই বাধছে বিপত্তি।

নির্মাতার নাসিম সাহনিকের নামে রাজ রিপা থানায় সাধারণ ডায়েরি করেছেন।

রাজধানীর রমনা থানায় প্রতারণা ও হুমকির অভিযোগ এনে নাসিম সাহনিকের নামে তিনি সাধারণ ডায়েরি করেন। জিডি নং-১৭৪৬। জিডিতে উল্লেখ করেন, সিনেমায় সাইনিংয়ে ৩০ ভাগ টাকা দেয়ার কথা উল্লেখ থাকলেও টাকা দেননি। টাকা চাইতে গেলে হুমকি দেন। এর আগে রাজ রিপা তার ফেসবুকে এ নিয়ে পোস্ট দেন।

রাজ রিপা গণমাধ্যমকে বলেন, ‘আমাকে গল্প শুনানোর কথা বলে মিটিং করেন। তখন আমাকে সাইনিং করান। আমি ভেবেছি নগদ টাকা দিবেন। কিন্তু না দিয়েই সাইনিং করিয়েছেন। এরপরে বিকাশ নাম্বার নিয়েও টাকা দেননি। নিউজ করানোর জন্যও বলেন তারা।’

চিত্রপরিচালক ইফতেখার চৌধুরীর ‘মুক্তি’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন রাজ রিপা। এ সিনেমাটির কিছু অংশের কাজ বাকি রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com