শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
জাপানের উত্তরাঞ্চলীয় শহরে ছড়িয়ে পড়ছে দাবানল বাংলাদেশ ফিল্ম আর্কাইভকে দ্রুততম সময়ে ডিজিটালাইজেশনের উদ্যোগ গাছের সঙ্গে ধাক্কা লেগে কলম্বিয়ার সামরিক বিমানটি বিধ্বস্ত হয়েছিল: বিমান বাহিনী কর্মজীবী নারীদের শিক্ষাবঞ্চিত শিশু উলিপুরে প্রশংসায় ভাসছেন কুলি আব্দুল করিম- ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতির মেয়াদ বাড়লো আরও ৩ সপ্তাহ রানা প্লাজা দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের কর্মসংস্থানের ঘোষণা বিজিএমইএ সভাপতির এস আই আর আবহে পশ্চিমবঙ্গ বিধানসভা প্রথম পর্যায়ের ঐতিহাসিক নির্বাচন ঢাবিতে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ সাংবাদিকসহ আহত ১২ ময়মনসিংহ জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ কার্যক্রমের তৃতীয় দিন সম্পন্ন

মূল্যস্ফীতি আরো কমবে: পরিকল্পনামন্ত্রী

  • আপডেট টাইম : শুক্রবার, ২ ডিসেম্বর, ২০২২
  • ১৮৭ বার পঠিত

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, প্রতিনিয়তই মূল্যস্ফীতি কমে যাচ্ছে। ধারাবাহিকতার অংশ হিসেবে মূল্যস্ফীতি আরো কমবে।

বৃহস্পতিবার নগরীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে মহান বিজয় দিবস উদযাপন ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে বিসিএস প্রশাসন ও বিসিএস পুলিশ ক্যাডারে কর্মরত বীর মুক্তিযোদ্ধার সন্তানদের ‘সংবর্ধনা ও স্মৃতিচারণ’ উপলক্ষে এক আলোচনা সভায় মন্ত্রী এ কথা বলেন।

বিরোধীদের আন্দোলন ও মূল্যস্ফীতি প্রসঙ্গে এম এ মান্নান বলেন, মূল্যস্ফীতি লাঠিসোঁটা দিয়ে কমানো যায় না, কমাতে হয় উৎপাদন বাড়িয়ে। রাস্তাঘাট খোলা রেখে, বাজারটাকে সঠিকভাবে চলতে দিতে হবে, গুদামে মাল গুদামে না রেখে বাজারে আসতে দিতে হবে। তবেই মূল্যস্ফীতি কমবে।

গাইবান্ধা থেকে ট্রাক সরাসরি যেন ঢাকায় প্রবেশ করে, সেই ব্যবস্থা সচল থাকতে হবে উল্লেখ করে মন্ত্রী বলেন, কেউ ট্রাক যদি থামায়, বাজার বন্ধ করে দেয়, সড়ক বন্ধ করে তাহলে আমার ভাই রিকশা কোথায় চালাবে, কীভাবে তারা চাল-ডাল কিনবে?

দেশে বিভিন্ন সংকটের বিষয়ে পরিকল্পনামন্ত্রী বলেন, অনেকে বলে দেশের খবর কী? শেখ হাসিনা কী করছেন? কেউ বলে খাবারের সংকট এটা কি সত্য? আমি উল্টো বলি, আপনারা বলেন সত্য কি না। দাম কিছু বেড়েছিল আবারও দামে কমে আসছে। আমি বাজারে যাই। কেউ ফুলিয়ে-ফাঁপিয়ে প্রচার করে, আমরা সমস্যায় আছি। আমি পরিষ্কার কথা বলতে চাই দায়িত্ব নিয়ে, দেশে কোনো সংকট নেই। আমরা কোনো সমস্যায় নেই। যেটুকু আছি সেটুকু একা নয়। এটা কিন্তু বৈশ্বিক সমস্যা।

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, কাগজে-কলমে মন্ত্রিত্ব করলেও আমার মূল কাজ গ্রামে। কারণ এই গ্রামের মানুষের প্রতিনিধিত্ব করি মহান সংসদে। তাদের কাছে ভোটের জন্য দায়ভার আছে, গ্রামের মানুষের কাছে বিভিন্ন কাজের ব্যাখ্যা দিতে হয়।

ন্যাশনাল ফ্রিডম ফাইটার (এফএফ) ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. এস এম জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন সংসদ সদস্য মৃণাল কান্তি দাস।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com