বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
যশোর বিমানবন্দরে এয়ারপোর্ট সিকিউরিটি এক্সারসাইজ ২০২৬ অনুষ্ঠিত  বিশ্বকাপ থেকে বাংলাদেশের বাদ পড়া হতাশাজনক: ডি ভিলিয়ার্স কেউ মিথ্যা অপবাদ দিলে যাচাই করবেন— এস এম জাহাঙ্গীর অবৈধ ট্রাক্টর–টলির দাপটে চরভদ্রাসন: বাড়ছে দুর্ঘটনা, নষ্ট হচ্ছে সড়ক দ্বিধা-দ্বন্দ্ব ভুলে কাজ করার আহ্বান তারেক রহমানের পোস্টাল ব্যালটে ভোট দেবেন রাষ্ট্রপতি যেকোনো দিন হতে পারে আবু সাঈদ হত্যা মামলার রায় ঘোষণা ‘গণভোটে হ্যাঁ জয়ের মাধ্যমে কাঙ্ক্ষিত রাষ্ট্রব্যবস্থা গঠন সম্ভব’ উত্তরায় তারেক রহমানের নির্বাচনী জনসভার নান্দনিক মঞ্চ প্রস্তুত নিচ্ছিদ্র নিরাপত্তায় ঢেলে সাজানো হয়েছে উত্তরায় তারেক রহমানের সমাবেশস্থল

সবুজ মুগ ডাল খাওয়া যাদের জন্য ক্ষতি

  • আপডেট টাইম : শুক্রবার, ২ ডিসেম্বর, ২০২২
  • ১৮২ বার পঠিত

ডাল শরীরের জন্য খুবই উপকারী। বিশেষ করে যারা নিরামিষ বা ভিগান খাবার খেয়ে থাকেন, তাদের জন্য ডাল বিশেষ ভাবে উপকারী। সাধারণ ডাল-ভাত খাওয়ার পাশাপাশি অনেকেই খোসাসহ মুগ ডাল ভিজিয়ে বা রান্না করেও খেতে পছন্দ করেন।

এই ডালে রয়েছে কপার, ফাইবার এবং প্রোটিনসহ বিভিন্ন পুষ্টিকর উপাদান। তবে এই মুগ ডালই এক এক জনের শরীরে আবার বিষের মতো কাজ করে। যারা সবুজ মুগ ডাল খাওয়া থেকে বিরত থাকবেন?

ইউরিক অ্যাসিড
রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রা বেশি যাদের, তাদের জন্য মুগ কড়াই বা সবুজ মুগ ডাল বিষের মতো কাজ করে। চিকিৎসকদের মতে, রক্তে প্রোটিনের মাত্রা বেশি থাকলে তা ইউরিক অ্যাসিডের ভারসাম্য বিঘ্নিত করে। ইউরিক অ্যাসিড বেড়ে গেলে শরীরে বিভিন্ন অস্থিসন্ধিতে ব্যথা, যন্ত্রণা, ফুলে থাকা এই সব সমস্যা দেখা দেয়।

কিডনিতে পাথর
কিডনিতে সাধারণত দুই ধরনের পাথর জমতে দেখা যায়। ক্যালশিয়াম এবং অক্সালেট। পানি কম খাওয়ার কারণে বা ইউরিক অ্যাসিড বেশি থাকলে কিডনিতে পাথর জমতে পারে। মুগ ডাল খেলে রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়ে যায়। স্বাভাবিক ভাবেই অক্সালেট জাতীয় পাথর তৈরি হওয়ার আশঙ্কা বেড়ে যায়।

রক্তে শর্করার মাত্রা কম
যাদের রক্তে শর্করার মাত্রা কম, তাদের এই মুগ ডাল এড়িয়ে যাওয়াই ভালো। যারা ডায়াবেটিসের রোগী, তাদের সবুজ খোসাসহ মুগ ডাল খেতে পরামর্শ দেন পুষ্টিবিদরা। ফলে যাদের রক্তে শর্করার মাত্রা এমনিতেই কম, মুগ ডাল খেয়ে তা আরো খানিকটা কমে গেলে সমস্যা বেড়ে যায়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com