বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
খাগড়াছড়িতে সাংগ্রাই উৎসবে এক বোরকা পরা যুবক আটক বড়ভিটা ইউনিয়নে নানা আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত । ১ জুলাই থেকে শুরু হচ্ছে ‘পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি’ : প্রধানমন্ত্রী হজযাত্রীদের জন্য মিনায় শুরু হয়েছে তাঁবু তৈরির কাজ আউটলুক লাইট বন্ধে মাইক্রোসফটের নির্দেশনা আমার কম কাজ করলেও চলে : স্পর্শিয়া কৃষি খাতে ১,১৫০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে: তথ্য উপদেষ্টা ইসরাইলি হামলায় শিশুসহ ১০ ফিলিস্তিনি নিহত সরকার ১৮০ দিনের কর্মসূচির আলোকে কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে: প্রধানমন্ত্রী সীতাকুণ্ডে হত্যা মামলার আসামি গ্রেপ্তার

রিচার সেই গোলই কাতার বিশ্বকাপের সেরা

  • আপডেট টাইম : শনিবার, ২৪ ডিসেম্বর, ২০২২
  • ১৭৯ বার পঠিত

কাতার বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে কয়েকদিন আগেই। তবে এখনো শেষ হয়নি বিশ্বকাপের ঝাঁঝ। নিয়মিত সদ্য সমাপ্ত আসরের বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত জানাচ্ছে ফিফা। সেই ধারাবাহিকতায় শুক্রবার জানা গেছে আসরের সেরা গোল কোনটি।

এবারের বিশ্বকাপ শুরুর আগেও মূল একাদশে রিচার্লিসনের জায়গা নিয়ে অনেকের মনেই সন্দেহ ছিল। তবে সমালোচকদের মুখ বন্ধ করতে মাত্র এক ম্যাচই সময় নিয়েছিলেন ২৫ বছর বয়সী এ তারকা। একদম প্রথম ম্যাচেই জোড়া গোল করে দলকে জেতান টটেনহ্যামের এই স্ট্রাইকার।

এখানেই শেষ নয়, পুরো বিশ্বকাপেই দলের আক্রমণভাগে অন্যতম ভরসা হয়ে ছিলেন রিচার্লিসন। দুর্ভাগ্যজনকভাবে রিচার দল ব্রাজিল কোয়ার্টারে বাদ পড়লেও আলোটা ঠিকই নিজের করে নিতে পেরেছেন তরুণ এ ফুটবলার।

এবার রিচার্লিসনের জন্য আরো সুখবর। এবারের বিশ্বকাপের প্রথম ম্যাচে সার্বিয়ার সঙ্গে তার করা গোলটা টুর্নামেন্টের সেরা নির্বাচিত হয়েছে।

গ্রুপ পর্বে ব্রাজিল-সার্বিয়ার ম্যাচের ৭৯ তম মিনিটে ১-০ গোলে এগিয়ে ছিল সেলেসাওরা। এমন সময় বাম প্রান্ত দিয়ে আক্রমণ করে ব্রাজিল। ভিনিসিয়ুসের বাড়ানো বলটা দারুণ ব্যালেন্সে রিসিভ করেন রিচার্লিসন। এরপর যা করেন তা চমকে দেওয়ার মতো। নিজের রিসিভ করা বলেই অ্যাক্রোবেটিক শটে জালে বল জড়ান রিচা।

টুর্নামেন্ট চলাকালেই ফিফা নিয়ম করেছিল সেরা গোল নির্বাচিত হবে দর্শকের ভোটে। এবার সেই ভোটের ভিত্তিতেই সেরা হল রিচার্লিসনের গোল। শুক্রবার ফিফার বিশ্বকাপ কেন্দ্রিক অফিশিয়াল পেইজে পোস্ট করে বিষয়টি জানিয়েছে আন্তর্জাতিক ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com