মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে জ্বালানিবাহী আরও ৪ জাহাজ সাফজয়ী ফুটবলারদের সংবর্ধনা ফেডারেশনগুলোকে স্বাবলম্বী করার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর তেলের লাইনে বিরোধীদলীয় নেতার গাড়ি, হেঁটে যোগ দিলেন অনুষ্ঠানে আপনি কাউকে ১০০% খুশি করতে পারবেন না : ভাবনা ময়মনসিংহে ডিবির পৃথক দুটি অভিযানে ৫৫০ পিস ইয়াবাট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ৪ জ্বালানি তেলের চাপ নিয়ন্ত্রনে ধামইরহাট পুলিশ প্রশাসন ও গোয়েন্দা সংস্থার কঠোর নজরদারি কুড়িগ্রামে চাকুরী মেলা অনুষ্ঠিত বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি পেল, ১২৪ জন। ইরানে পেট্রোকেমিক্যাল স্থাপনায় হামলা: পরিস্থিতি ‘নিয়ন্ত্রণে’, ক্ষয়ক্ষতি মূল্যায়ন চলছে ডিএনসিসির কাউন্সিলর শফিকুলের বিরুদ্ধে দুর্দকের তদন্ত প্রতিবেদন ময়মনসিংহে বর্ণাঢ্য ও উৎসবমুখর পরিবেশে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস-২০২৬ উদযাপন

তিশা-নিশোর দুই ভক্তের বিয়ের ঘটনা ভাইরাল

  • আপডেট টাইম : বুধবার, ১৮ জানুয়ারী, ২০২৩
  • ১৭৫ বার পঠিত

ছোট পর্দার তারকা অভিনেতা আফরান নিশো ও অভিনেত্রী তানজিন তিশার দুই ভক্তের বিয়ের ঘটনা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

পাত্র আফরান নিশোর ভক্ত চট্টগ্রামের সাজ্জাদ আহমেদ সাজু, পাত্রী তানজিন তিশার ভক্ত রাজশাহীর নায়লা শারমিন দৃষ্টি। প্রিয় মানুষটিকে জীবনসঙ্গী করতে দুবাই থেকে দেশে ফিরেছেন সাজ্জাদ। গত রোববার বিকেলে নিজেদের পছন্দেই বিয়ে করেন তারা।

সাজ্জাদ গণমাধ্যমকে বলেন, আগামী ২৬ জানুয়ারি দুই পরিবার মিলে বউভাতের আয়োজন করেছে। গত ১০ জানুয়ারি দেশে ফিরি। ওই দিন নায়লার সঙ্গে প্রথম দেখা হয়। ওই দিনই আমরা বিয়ে করি। সবসময় বলতাম, প্রথম দিনেই বিয়ে করব, তাই করেছি।

সাজ্জাদ-নায়লা দুজনই বাংলা নাটক গ্রুপের সক্রিয় সদস্য ছিলেন। প্রিয় তারকাকে নিয়ে দেওয়া ফেসবুকের বিভিন্ন পোস্টে পাল্টাপাল্টি মন্তব্য করতেন। শুধু তাই নয়, নানা যুক্তিতর্কে প্রিয় তারকাকে এগিয়ে রাখতেন। তবে সে সময় তাদের ব্যক্তিগত পরিচয় ছিল না।

২০২১ সালে এক বন্ধুর মাধ্যমে নায়লার সঙ্গে ব্যক্তিগতভাবে পরিচয় হয় সাজ্জাদের। তখন থেকেই নিজেদের মধ্যে কথা বলা শুরু করেন তারা।

সাজ্জাদ জানান, ২০২১ সালের জুন মাসের শেষে চ্যাটিংয়ে কথা বলার ১৮ দিনের মাথায় নায়লাকে বিয়ের প্রস্তাব দিই। তাকে বলি প্রেম করতে চাই না, করলে বিয়েই করব। আমাদের প্রেমে তেমন রসকষ ছিল না। কথা কম বললেও প্রচুর চ্যাটিং করতাম।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com