মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
গ্যাসের মূল্যবৃদ্ধি ও গ্যাস না পাওয়ায় কলকাতায় ধিক্কার মিছিল দিনাজপুরের বিরামপুরে উপজেলায় মানসিক প্রতিবন্ধী নারী অপহরণের পর ধর্ষণচেষ্টা,প্রধান আসামি আটক ঝালকাঠিতে জুলাই যোদ্ধা রানার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন খাগড়াছড়ির মানিকছড়িতে গৃহবধুকে ধর্ষণ চেষ্টাকারীকে আটকায় স্থানীয়রা আলোকসজ্জা করা যাবে না ২৫ মার্চ ও ২৬ মার্চ কুড়িগ্রামে জ্বালানি সংকটে জেলা প্রশাসনের নজরদারি কবিতার নাম–সুমহান ডক্টরস কেয়ার হাসপাতাল অ্যান্ড ডায়াগনোস্টিকে সিলগালার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর রংপুরে ঈদের তৃতীয় দিন : আনন্দের ঢেউয়ে ভাসছে বিনোদন কেন্দ্রগুলো কন্টেন্ট ক্রিয়েটর রাকিব হত্যা : রিমান্ড শেষে কারাগারে সাগর

অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরি, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৮৪ বার পঠিত

মেহেরপুরের মুজিবনগরে মেয়াদ উত্তীর্ণ পণ্য সংরক্ষণ, অপরিচ্ছন্ন পরিবেশে খাবার ও মিষ্টি তৈরি করার অপরাধে দুই প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

বুধবার বিকেল ৩টার দিকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর মেহেরপুর কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহমেদ মুজিবনগরের মোনাখালি এলাকায় এ ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেন।

জানা যায়, মোনাখালী মেসার্স মহিদুল স্টোর নামে এক দোকান থেকে মেয়াদ উত্তীর্ণ পণ্য উদ্ধার করা হয়। এছাড়া মূল্যতালিকা প্রদর্শন না করার অপরাধে দোকানের মালিক মো. মহিদুল ইসলামকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া অপরিচ্ছন্ন পরিবেশে খাবার ও মিষ্টি তৈরি এবং মূল্যতালিকা প্রদর্শন না করার অপরাধে মেসার্স শাহীন রেস্তোরাঁর মালিক মো. শাহীনকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর মেহেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহমেদ জানান, জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com