সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
দিল্লিতে হানি সিংয়ের কনসার্টে হাতাহাতি, কী ঘটেছিল? যে ৫ খাবার আর্থ্রাইটিস বাড়িয়ে দেয় ঈদে ইজি ফ্যাশনের বর্ণিল শার্ট গোদাগাড়ীতে উন্নয়নের জোয়ার প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নে খাল খনন কর্মসূচির জমকালো উদ্বোধন পাঠাও হিরোরা ঈদের আনন্দ ভাগাভাগি করে নিলেন পাঠাও ‘ঈদ বাজার’ আয়োজনে মিরপুরে সুবিধাবঞ্চিতদের মাঝে এ. খালেক চ্যারিটি ফাউন্ডেশনের ঈদ উপহার সামগ্রী বিতরণ সংস্কার পরিষদ গঠন প্রসঙ্গে এবি পার্টির মঞ্জুর ফেসবুক পোস্ট প্রধানমন্ত্রীর ‘পিএস’ পরিচয়ে প্রতারণা : গ্রেপ্তার আব্দুস সালাম কারাগারে বাংলাদেশ ব্যাংক গভর্নরের সাথে থাইল্যান্ডের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ রপ্তানি বাণিজ্য সহজ করলো বাংলাদেশ ব্যাংক

বিয়ের অনুষ্ঠানে থেকে ফিরছিলেন, পথেই নিথর হলেন দুই কলেজছাত্র

  • আপডেট টাইম : শনিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৭০ বার পঠিত

বগুড়ার শেরপুর উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই কলেজছাত্র নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো একজন।

শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে ওই উপজেলার শেরপুর-ধুনট সড়কের শালফা এলাকায় বেইলি ব্রিজের ওপর এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- শেরপুরের গাড়িদহ ইউনিয়নের জোয়ানপুর গ্রামের তানজিল ইসলাম শাকিল ও কুসুম্বী ইউনিয়নের চকপোতা গ্রামের রিফাত হোসেন। আহত মেসবাহ উদ্দিন একই উপজেলার পাকুরিয়া গ্রামের বাসিন্দা। তিনজনই অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী।

জানা গেছে, হতাহত তিনজনই এক মোটরসাইকেলে শেরপুরের শুভগাছা গ্রামে এক বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন। পথে ট্রাক দেখে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে শালফা বেইলি ব্রিজের নামফলকে গিয়ে ধাক্কা দেয়। এতে তানজিল ও মেসবাহ সড়কে ছিটকে পড়েন এবং রিফাত বিলের পানিতে পড়ে নিখোঁজ হন।

খবর পেয়ে শাকিল ও মেসবাহকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে শাকিলকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আর মেসবাহকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়। পরে একই দিন রাত সাড়ে ৯টার দিকে বিল থেকে রিফাতের লাশ উদ্ধার করা হয়।

শেরপুর থানার ওসি মো. আতাউর রহমান খোন্দকার বলেন, লাশ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com