সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
বিস্ফোরণে কেঁপে উঠল ইরানের রাজধানী ব্যাংক ও এমএফএস প্রতিষ্ঠানে ‘ক্যাশলেস বাংলাদেশ ইউনিট’ গঠনের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজের সূচি ঘোষনা করল বিসিবি খালে পানিপ্রবাহ নিশ্চিত করতে হবে, সরকারি টাকা চুরি করতে দেওয়া যাবে না: তথ্যমন্ত্রী ‎কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদ সহ কুখ্যাত সন্ত্রাসী খবির মোল্লা গ্রুপের ৭ সদস্য আটক ‎ পুলিশ ও র‌্যাবের শীর্ষ পদে বদলি জনগণের ভাগ্যের পরিবর্তন করাই বিএনপির রাজনীতির লক্ষ্য: প্রধানমন্ত্রী উত্তরা স্কয়ার ভবনে হামলা–ভাঙচুর: গুজব ও উত্তেজনায় পরিস্থিতি ঘোলাটে ফিটনেসবিহীন যানবাহন সড়কে চলাচল করতে দেওয়া হবে না : সড়ক পরিবহন মন্ত্রী কুমিল্লা নগরবাসীর প্রত্যাশা পূরণে সর্বোচ্চ চেষ্টা করবো : ইউসুফ মোল্লা টিপু

রোনালদোর চোখ ধাঁধানো গোলে আল নাসের জয়ে ফেরা

  • আপডেট টাইম : রবিবার, ১৯ মার্চ, ২০২৩
  • ১৫৪ বার পঠিত

টানা তিন ম্যাচে গোল করতে পারেনি পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো। এর মধ্যে সর্বশেষ আল-ইত্তিহাদের ঘরের মাঠে হেরে শীর্ষ স্থান হারায় আল নাসের। সেই ম্যাচে ‘মেসি, মেসি’ নাম উচ্চারিত করে তাকে রাগিয়ে তুলে নিন্দুকরা। তাতেই মেজাজ হারিয়ে পানির বোতলে লাথি মেরে বসেন সিআরসেভেন।

এর ফলে তাকে নিয়ে অনেকেই প্রশ্ন করে- সৌদি লিগে খেলার যোগ্যতা নেই রোনালদোর। শনিবার (১৮ মার্চ) দিবাগত রাতের ম্যাচে বুলেটের মতো ফ্রি-কিকে গোল করে সমালোচকদের সে জবাব দেন রোনালদো। তাতেই লিগের ২১তম ম্যাচে আভাকে ২-১ গোলে হারিয়ে জয়ে ফিরলো আল নাসের।

গত মঙ্গলবার কিংস কাপের কোয়ার্টার-ফাইনালে আভার বিপক্ষে দল ৩-১ গোলে জিতলেও ব্যক্তিগতভাবে তেমন আলো ছড়াতে পারেননি রোনালদো। উল্টো মেজাজ হারিয়ে হলুদ কার্ড দেখেন তিনি। শেষ দিকে তাকে তুলেও নেন কোচ।
গতকাল ঘরের মাঠে ২৬ মিনিটে পিছিয়ে পড়ে আল নাসের। আব্দুলফাত্তাহ আদাম আহমেদের গোলে এগিয়ে যায় আভা (১-০)। প্রথমার্ধে আর গোল না হওয়ায় লিড নিয়ে বিরতিতে যায় আভা। দ্বিতীয়ার্ধে শুরু থেকে আভার রক্ষণ ভাগে আক্রমণ চালায় নাসেরের খেলোয়াড়রা। তবে জালের দেখা পাচ্ছিলো না তারা। সাথে পেয়ে বসতে শুরু করেছিল আরেকটি হারের শঙ্কা। এমন সময় দলকে উদ্ধার করেন পর্তুগিজ সুপারস্টার রোনালদো। খেলার ৭৮ মিনিটে বুলেটের মতো ফ্রি-কিকে গোল করেন তিনি। তাতেই সমতায় ফেরে আল নাসের (১-১)।

এর পরপরই লাল কার্ড দেখে মাঠ ছাড়েন আভার জাকারিয়া সামি আল সুদানি। আর ৮৬ মিনিটে আল নাসেরে হয়ে সফল স্পট কিকে জয় নিশ্চিত করেন তালিসকা (২-১)। বাকি সময়ে গোল না হওয়ায় জয় নিয়ে মাঠে ছাড়ে আল নাসের।

এই জয়ে ২১ ম্যাচে ১৫ জয় ও ৪ ড্রয়ে ৪৯ পয়েন্ট নিয়ে লিগের দুইয়ে আল নাসের। ১ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে রয়েছে আল-ইত্তিহাদ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com