মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ঈদের টানা ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত ২৬ মার্চ প্যারেড স্কয়ারে কুচকাওয়াজ ও ফ্লাই পাস্ট জ্বালানি তেল পাবেন ডিআরইউ’র সদস্যরা ২৫ মার্চ রাতে এক মিনিটের প্রতীকী ব্ল্যাক-আউট পালনের নির্দেশ জাতীয় পতাকা বিধি যথাযথভাবে প্রতিপালনের নির্দেশনা তানোরে ব্যাটারিচালিত ভ্যানে মিলল গাঁজা: মাদকসহ এমদাদুল গ্রেপ্তার গ্যাসের মূল্যবৃদ্ধি ও গ্যাস না পাওয়ায় কলকাতায় ধিক্কার মিছিল দিনাজপুরের বিরামপুরে উপজেলায় মানসিক প্রতিবন্ধী নারী অপহরণের পর ধর্ষণচেষ্টা,প্রধান আসামি আটক ঝালকাঠিতে জুলাই যোদ্ধা রানার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন খাগড়াছড়ির মানিকছড়িতে গৃহবধুকে ধর্ষণ চেষ্টাকারীকে আটকায় স্থানীয়রা

নোয়াখালীতে মডেল মসজিদে বিস্ফোরণ: যা জানাল র‍্যাব

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩
  • ১৭২ বার পঠিত

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা মডেল মসজিদের দ্বিতীয় তলায় একটি কক্ষে বিস্ফোরণের ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন ও প্রাথমিক নমুনা সংগ্রহ করেছে র‍্যাবের একটি ডিসপোজাল দল। ঘটনাস্থলে কোনো বিস্ফোরকদ্রব্য পাওয়া যায়নি বলে নিশ্চিত করেছেন র‍্যাবের ডিসপোজাল টিমের উপ-পরিচালক মেজর মসিউর।

বুধবার (২২ মার্চ) রাত ৯টার দিকে পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান মেজর মসিউর।

তিনি জানান, আলামতগুলো পরীক্ষার পর বিস্ফোরণের কারণ জানা যাবে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি নরমাল কোনো জিনিস থেকে বিস্ফোরণ হয়েছিল।

 

এর আগে ডিসপোজাল দলের সদস্যরা ঘটনাস্থলে এসে মডেল মসজিদের দ্বিতীয় তলার ওই কক্ষ এবং আশপাশ থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেন।

এর আগে, মঙ্গলবার (২১ মার্চ) সোয়া ১১টার দিকে বেগমগঞ্জ উপজেলার আলীপুর এলাকায় নির্মিত উপজেলা মডেল মসজিদের দ্বিতীয় তলায় মোয়াজ্জিন ও খাদেম থাকার কক্ষে আকস্মিক এক বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণে কক্ষটির দুইটি দরজা ও দুটি জানালা ক্ষতিগ্রস্ত হয়। কক্ষটিতে মুয়াজ্জিন ও খাদেমদের কেউ না থাকায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

তবে ওই কক্ষের দুইটি দরজা, দুইটি জানালা, মেঝে ও উপরের সিলিংয়ের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়। ঘটনার খবর পেয়ে বুধবার ঘটনাস্থল পরিদর্শন করেন জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান ও পুলিশ সুপার মো. শহীদুল ইসলামসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা। এরপর সেখানে যায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) ও গোয়েন্দা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com