শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ট্রাম্পের ইরান হামলা স্থগিতের পর দাম কমেছে তেলের জামায়েত কর্মী মো ফজলে রাব্বির সমাজ সচেতনতা মুলক কাজ। শ্রী শ্রী রামনবমী উৎসব ২০২৬ ও বর্ণাঢ্য শোভাযাত্রা দিনাজপুরের বিরামপুর উপজেলায় শিক্ষক না সাংবাদিক? দ্বৈত ভূমিকায় বিপর্যস্ত বিরামপুরের শিক্ষা ও জনসেবা খাত সরকারি দায়িত্বে অবহেলা, মনোহরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস উদযাপন ওয়াশিংটনে রুশ ও মার্কিন আইনপ্রণেতাদের বৈঠক অনুষ্ঠিত তারেক রহমানের নেতৃত্বে মুক্তিযুদ্ধের আদর্শ বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ বিএনপি: মঈন খান পিরোজপুরে ২৫ বছরের ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা। মনোহরগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে শহিদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা মনোহরগঞ্জ এর খেলা ইউনিয়ন সাতেশ্বর ৩ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান

শেষ রাতে হজ যাত্রী নিয়ে সৌদির উদ্দেশ্যে যাত্রা করবে বিমান

  • আপডেট টাইম : শনিবার, ২০ মে, ২০২৩
  • ১৮৬ বার পঠিত

রাজধানীর আশকোনার হজক্যাম্প হজযাত্রীদের নিয়ে প্রথম ফ্লাইট শুরু করার জন্য প্রস্তুত। শনিবার (২০ মে) দিবাগত রাত পৌনে ৪টায় হজযাত্রীদের নিয়ে বাংলাদেশ বিমানের প্রথম ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের উদ্দেশ্যে ছেড়ে যাবে।
প্রথম ফ্লাইটে কতোজন হজযাত্রী তা এখনো জানা যায়নি। তবে জানা গেছে ফ্লাইটটি জেদ্দা বিমানবন্দরে স্থানীয় সময় সকাল সাড়ে ৭টায় অবতরণ করবে।

এদিকে শুক্রবার (১৯ মো) থেকে হজক্যাম্পে আসতে শুরু করেছেন হজযাত্রীরা।

এর আগে এদিন রাজধানীর আশকোনায় হজ অফিসে ‘হজ কার্যক্রম-২০২৩’ এর উদ্বোধন ও হজযাত্রীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার শুরু হতে যাওয়া হজ ফ্লাইট উপলক্ষে রাত ১২টায় বিমানবন্দরে উদ্বোধনী অনুষ্ঠান উপস্থিত থাকবেন ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী ফরিদুল হক খান।

চলতি বছর বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজযাত্রী সৌদি আরবে পবিত্র হজ পালনের করবেন। বিমান বাংলাদেশ এয়ারলাইনস হজযাত্রীদের ৫০ শতাংশ অর্থাৎ ৬৩ হাজার ৫৯৯ জনকে পরিবহন করবে। বাকি ৫০ শতাংশ সৌদি এয়ারলাইনস বহন করবে।

চাঁদ দেখা সাপেক্ষে চলতি বছরের ২৭ জুন (৯ জিলহজ) পবিত্র হজ অনুষ্ঠিত হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com